মূল বিষয়বস্তুতে যান
21:57

সূরা Al-Anbya, আয়াত 57

সূরা Al-Anbya (21 নম্বর সূরা) · আয়াত 57 · পারা 17 · পৃষ্ঠা 326

সূরা Al-Anbya, আয়াত 57

সূরা Al-Anbya-র 57 নম্বর আয়াতের (21:57) অর্থ: “আর আল্লাহর শপথ, তোমরা পিছনে ফিরে চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব [১]।’” (অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1))

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

21:57

Al-Anbya · আয়াত 57

وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَٰمَكُم بَعْدَ أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ

আর আল্লাহর শপথ, তোমরা পিছনে ফিরে চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব [১]।’

অনুবাদকের টীকা

[১] আয়াতের ভাষা বাহ্যতঃ একথাই বোঝায় যে, এ কথাটি ইবরাহীম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সামনে বলেছিলেন। কিন্তু এতে প্রশ্ন হয় যে, ইবরাহীম আলাইহিস সালাম তাদের কাছে (আমি অসুস্থ) এর ওযর পেশ করে তাদের সাথে ঈদের সমাবেশে যাওয়া থেকে নিবৃত্ত ছিলেন। যখন মুর্তি ভাঙ্গার ঘটনা ঘটল, তখন সম্প্রদায়ের লোকেরা অনুসন্ধানে রত হল যে, কাজটি কে করল? যদি ইবরাহীম আলাইহিস সালাম এর উপরোক্ত কথা পূর্বেই তাদের জানা থাকত, তবে এতসব খোঁজাখুজির কি প্রয়োজন ছিল? প্রথমেই তারা বুঝে নিত যে, ইবরাহীম একাজ করেছে। এর জওয়াব কয়েকটি হতে পারে: তফসীরবিদদের মধ্যে মুজাহিদ ও কাতাদাহ বলেন: ইবরাহীম আলাইহিস সালাম উপরোক্ত কথাটি সম্প্রদায়ের লোকদের সামনে বলেননি; বরং মনে মনে বলেছিলেন। শুধু একজন লোক তা শুনেছিল আর সেই তা অন্যদের কাছে প্রকাশ করে দেয়। [কুরতুবী] অথবা সম্প্রদায়ের লোকেরা চলে যাওয়ার পর যে দু'একজন দুর্বল লোক সেখানে ছিল, তাদেরকে বলেছিলেন। এরপর মুর্তি ভাঙ্গার ঘটনা ঘটলে যখন খোঁজাখুজি শুরু হয়, তখন তারা এই তথ্য সরবরাহ করে। [ইবন কাসীর]

সূরা Al-Anbya 21:57 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0