Al-A'raf · আয়াত 181
وَمِمَّنْ خَلَقْنَآ أُمَّةٌ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ
আর যাদেরকে আমরা সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় [১] ও সে অনুযায়ীই (বিচারে) ইনসাফ করে।
অনুবাদকের টীকা
[১] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে একদল আল্লাহ্র সুনির্দিষ্ট নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ্র আদেশকে বাস্তবায়ন করার জন্য সদা-সর্বদা প্রস্তুত থাকবে। তাদেরকে কেউ মিথ্যারোপ করবে অথবা অপমান করবে তার পরোয়া তারা করবে না।’ [বুখারী ৭৪৬০, মুসলিম ১০৩৭]
সূরা Al-A'raf 7:181 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)