Ali 'Imran · আয়াত 171
يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُؤْمِنِينَ
তারা আনন্দ প্রকাশ করে আল্লাহ্র নেয়ামত ও অনুগ্রহের জন্য এবং এজন্য যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না [১]।
অনুবাদকের টীকা
[১] আয়াতটির অন্য অনুবাদ হচ্ছে, “তারা আনন্দ প্রকাশ করে আল্লাহ্র নেয়ামত ও অনুগ্রহের জন্য। আর নিশ্চয় আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না।” উভয় অনুবাদই শুদ্ধ। তবে তাবারী উক্ত অনুবাদটি প্রাধান্য দিয়েছেন।
সূরা Ali 'Imran 3:171 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)