মূল বিষয়বস্তুতে যান
27:52

সূরা An-Naml, আয়াত 52

সূরা An-Naml (27 নম্বর সূরা) · আয়াত 52 · পারা 19 · পৃষ্ঠা 381

সূরা An-Naml, আয়াত 52

সূরা An-Naml-এর 52 নম্বর আয়াতের (27:52) অর্থ: “সুতরাং এ তো তাদের ঘরবাড়ী--- যুলুমের কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা জানে [১]।” (অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1))

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

27:52

An-Naml · আয়াত 52

فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةًۢ بِمَا ظَلَمُوٓا۟ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَعْلَمُونَ

সুতরাং এ তো তাদের ঘরবাড়ী--- যুলুমের কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা জানে [১]।

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ তাদের জন্যই নিদর্শন রয়েছে যারা প্রকৃত অবস্থা জানে। আর যারা আল্লাহ্‌র আযাব ও শাস্তি নাযিল হওয়ার ব্যাপারটি সম্পর্কে সম্যক অবগত। তারা আরও জানে যে, আল্লাহ্‌ তাঁর বন্ধুদের সাথে কি ব্যবহার করেন। তাদের এটাও জানা রয়েছে যে, যুলুমের পরিণতি হচ্ছে, ধ্বংস ও বিপর্যয়, আর ঈমান ও ইনসাফের পরিণতি হচ্ছে নাজাত ও সফলতা। [সা‘দী] কিন্তু মূর্খদের ব্যাপার আলাদা। তারা তো বলবে, সামূদ জাতি যে ভূমিকম্পে বিধ্বস্ত হয় তার সাথে সালেহ ও তার উটনীর কোনো সম্পর্ক নেই। এসব তো প্রাকৃতিক কারণে হয়ে থাকে। কিন্তু চিন্তাশীল ও জ্ঞানবান লোক মাত্ৰই জানেন, কোনো অন্ধ ও বধির আল্লাহ্‌ এ বিশ্ব-জাহানের উপর রাজত্ব করছেন না বরং এক সর্বজ্ঞ ও পরম বিজ্ঞ সত্তা এখানে সকলের ভাগ্যের নিষ্পত্তি করছেন।

সূরা An-Naml 27:52 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0