At-Takwir · আয়াত 11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে [১],
অনুবাদকের টীকা
[১] كشطت এর আভিধানিক অর্থ জন্তুর চামড়া খসানো। [কুরতুবী] এর অর্থ অপসারণ করা, সরিয়ে নেয়া। এ হিসেবে আয়াতের অর্থ এই যে, যখন মাথার উপর ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশকে অপসারিত করা হবে। [মুয়াসসার, সাদী]
সূরা At-Takwir 81:11 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)