মূল বিষয়বস্তুতে যান
20:133

সূরা Taha, আয়াত 133

সূরা Taha (20 নম্বর সূরা) · আয়াত 133 · পারা 16 · পৃষ্ঠা 321

সূরা Taha, আয়াত 133

সূরা Taha-র 133 নম্বর আয়াতের (20:133) অর্থ: “আর তারা বলে, ‘সে তার রবের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আগেকার গ্রন্থসমূহে রয়েছে [১]?” (ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1))

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

20:133

Taha · আয়াত 133

وَقَالُوا۟ لَوْلَا يَأْتِينَا بِـَٔايَةٍ مِّن رَّبِّهِۦٓ أَوَلَمْ تَأْتِهِم بَيِّنَةُ مَا فِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

আর তারা বলে, ‘সে তার রবের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আগেকার গ্রন্থসমূহে রয়েছে [১]?

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ এটা কি কোনো ছোটোখাটো মু'জিযা যে, তাদের মধ্য থেকে এক নিরক্ষর ব্যক্তি এমন একটি কিতাব পেশ করেছেন, যাতে শুরু থেকে নিয়ে এ পর্যন্তকার সমস্ত আসমানী কিতাবের বিষয়বস্তু ও শিক্ষাবলীর নির্যাস বের করে রেখে দেয়া হয়েছে তাওরাত, যবুর, ইঞ্জীল ও ইবরাহিমী সহীফা ইত্যাদি আল্লাহর গ্রন্থসমূহ সৰ্বকালেই শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত ও রেসালাতের সাক্ষ্য দিয়েছে। এগুলোর বহিঃপ্রকাশ অবিশ্বাসীদের জন্য পর্যাপ্ত প্রমাণ নয় কি? [ফাতহুল কাদীর]

সূরা Taha 20:133 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0