মূল বিষয়বস্তুতে যান
44:4

সূরা Ad-Dukhan, আয়াত 4

সূরা Ad-Dukhan (44 নম্বর সূরা) · আয়াত 4 · পারা 25 · পৃষ্ঠা 496

সূরা Ad-Dukhan, আয়াত 4

সূরা Ad-Dukhan-এর 4 নম্বর আয়াতের (44:4) অর্থ: “সে রাতে প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয় [১],” (অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1))

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

44:4

Ad-Dukhan · আয়াত 4

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

সে রাতে প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয় [১],

অনুবাদকের টীকা

[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ কুরআন অবতরণের রাত্রি, অর্থাৎ শবে-কদরে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে-কদর পর্যন্ত এক বছরে সংঘটিত হবে। অর্থাৎ এ বছর কারা কারা জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে এবং এ বছর কি পরিমাণ রিযিক দেয়া হবে। মাহদভী বলেন, এর অর্থ এই যে, আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদীরে পূর্বাহ্নে, স্থিরীকৃত সকল ফয়সালা এ রাত্রিতে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে অৰ্পণ করা হয়। কেননা কুরআন ও হাদীসের অন্যান্য বর্ণনা সাক্ষ্য দেয় যে, আল্লাহ তা'আলা এসব ফয়সালা মানুষের জন্মের পূর্বেই সৃষ্টিলগ্নে লিখে দিয়েছেন। অতএব, এ রাত্রিতে এগুলোর স্থির করার অর্থ এই যে, যে ফেরেশতাগণের মাধ্যমে ফয়সালা ও তাকদীর প্রয়োগ করা হয়, এ রাত্ৰিতে সারা বছরের বিধানাবলী তাদের কাছে অৰ্পণ করা হয়। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তুমি কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে অথচ তার নাম মৃতদের তালিকায়। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করে বললেন, প্রতি বছরই এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়। [মুস্তাদরাকে হাকিম ২/৪৪৮-৪৪৯]

সূরা Ad-Dukhan 44:4 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0