بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلْحَآقَّةُ ١
সে অবশ্যম্ভাবী ঘটনা,
সূরা Al-Haqqah 69:1 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
مَا ٱلْحَآقَّةُ ٢
কী সে অবশ্যম্ভাবী ঘটনা ?
সূরা Al-Haqqah 69:2 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ٣
আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী ?
সূরা Al-Haqqah 69:3 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ٤
সামূদ ও ‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্ৰদ মহাবিপদ সম্পর্কে [১]।
সূরা Al-Haqqah 69:4 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ٥
অতঃপর সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্ৰলয়ংকর বিপর্যয়কারী প্ৰচণ্ড চীৎকার দ্বারা,
সূরা Al-Haqqah 69:5 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ٦
আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠাণ্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা [১],
সূরা Al-Haqqah 69:6 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ٧
যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে; তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন--- তারা সেখানে লুটিয়ে পরে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায়।
সূরা Al-Haqqah 69:7 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ ٨
অতঃপর তাদের কাউকেও আপনি বিদ্যমান দেখতে পান কি ?
সূরা Al-Haqqah 69:8 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ ٩
আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল [১]।
সূরা Al-Haqqah 69:9 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:10 Al-Haqqah · আয়াত 10
فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً ١٠
অতঃপর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে পাকড়াও করলেন --- কঠোর পাকড়াও।
সূরা Al-Haqqah 69:10 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:11 Al-Haqqah · আয়াত 11
إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ ١١
যখন জলোচ্ছ্বাস হয়েছিল নিশ্চয় তখন আমরা তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে,
সূরা Al-Haqqah 69:11 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:12 Al-Haqqah · আয়াত 12
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ ١٢
আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।
সূরা Al-Haqqah 69:12 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:13 Al-Haqqah · আয়াত 13
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ ١٣
অতঃপর যখন শিংগায় [১] ফুঁক দেয়া হবে ---একটি মাত্ৰ ফুঁক [২] ,
সূরা Al-Haqqah 69:13 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:14 Al-Haqqah · আয়াত 14
وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً ١٤
আর পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় তারা চুৰ্ণ-বিচূর্ণ হয়ে যাবে।
সূরা Al-Haqqah 69:14 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:15 Al-Haqqah · আয়াত 15
فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ١٥
ফলে সেদিন সংঘটিত হবে মহাঘটনা,
সূরা Al-Haqqah 69:15 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:16 Al-Haqqah · আয়াত 16
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ١٦
আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল-বিক্ষিপ্ত হয়ে পড়বে।
সূরা Al-Haqqah 69:16 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:17 Al-Haqqah · আয়াত 17
وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌ ١٧
আর ফেরেশ্তাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আটজন ফিরিশ্তা আপনার রবের ‘আরশকে ধারণ করবে তাদের উপরে।
সূরা Al-Haqqah 69:17 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:18 Al-Haqqah · আয়াত 18
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ ١٨
সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না।
সূরা Al-Haqqah 69:18 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:19 Al-Haqqah · আয়াত 19
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ ١٩
তখন যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে, ‘লও, আমার ‘আমলনামা পড়ে দেখ [১];
সূরা Al-Haqqah 69:19 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:20 Al-Haqqah · আয়াত 20
إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ ٢٠
‘আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’
সূরা Al-Haqqah 69:20 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:21 Al-Haqqah · আয়াত 21
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ ٢١
কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন;
সূরা Al-Haqqah 69:21 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:22 Al-Haqqah · আয়াত 22
فِى جَنَّةٍ عَالِيَةٍ ٢٢
সুউচ্চ জান্নাতে
সূরা Al-Haqqah 69:22 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:23 Al-Haqqah · আয়াত 23
قُطُوفُهَا دَانِيَةٌ ٢٣
যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।
সূরা Al-Haqqah 69:23 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:24 Al-Haqqah · আয়াত 24
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ ٢٤
বলা হবে, ‘পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।’
সূরা Al-Haqqah 69:24 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:25 Al-Haqqah · আয়াত 25
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ ٢٥
কিন্তু যার ‘আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা,
সূরা Al-Haqqah 69:25 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:26 Al-Haqqah · আয়াত 26
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ٢٦
আর আমি যদি না জানতাম আমার হিসেব !
সূরা Al-Haqqah 69:26 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:27 Al-Haqqah · আয়াত 27
يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ٢٧
‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত !
সূরা Al-Haqqah 69:27 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:28 Al-Haqqah · আয়াত 28
مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ٢٨
‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।
সূরা Al-Haqqah 69:28 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:29 Al-Haqqah · আয়াত 29
هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ ٢٩
‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’
সূরা Al-Haqqah 69:29 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:30 Al-Haqqah · আয়াত 30
خُذُوهُ فَغُلُّوهُ ٣٠
ফেরেশতাদেরকে বলা হবে, ‘ধর তাকে, তার গলায় বেড়ী পরিয়ে দাও।
সূরা Al-Haqqah 69:30 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:31 Al-Haqqah · আয়াত 31
ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ٣١
‘তারপর তোমরা তাকে জাহান্নামে প্ৰবেশ করিয়ে দগ্ধ কর।
সূরা Al-Haqqah 69:31 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:32 Al-Haqqah · আয়াত 32
ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ ٣٢
‘তারপর তাকে শৃংখলিত কর এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত’ [১],
সূরা Al-Haqqah 69:32 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:33 Al-Haqqah · আয়াত 33
إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ ٣٣
নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমানদার ছিল না,
সূরা Al-Haqqah 69:33 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:34 Al-Haqqah · আয়াত 34
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ٣٤
আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না,
সূরা Al-Haqqah 69:34 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:35 Al-Haqqah · আয়াত 35
فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌ ٣٥
অতএব, এ দিন তার কোনো সুহৃদ থাকবে না,
সূরা Al-Haqqah 69:35 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:36 Al-Haqqah · আয়াত 36
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ٣٦
আর কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া,
সূরা Al-Haqqah 69:36 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:37 Al-Haqqah · আয়াত 37
لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ ٣٧
যা অপরাধী ছাড়া কেউ খাবে না।
সূরা Al-Haqqah 69:37 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:38 Al-Haqqah · আয়াত 38
فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ ٣٨
অতএব, আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও
সূরা Al-Haqqah 69:38 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:39 Al-Haqqah · আয়াত 39
وَمَا لَا تُبْصِرُونَ ٣٩
এবং যা তোমরা দেখতে পাওনা তারও;
সূরা Al-Haqqah 69:39 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:40 Al-Haqqah · আয়াত 40
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ٤٠
নিশ্চয় এ কুরআন এক সম্মানিত রাসূলের (বাহিত) বাণী [১]।
সূরা Al-Haqqah 69:40 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:41 Al-Haqqah · আয়াত 41
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ٤١
আর এটা কোনো কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক,
সূরা Al-Haqqah 69:41 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:42 Al-Haqqah · আয়াত 42
وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ٤٢
এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্ৰহণ কর।
সূরা Al-Haqqah 69:42 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:43 Al-Haqqah · আয়াত 43
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ٤٣
এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
সূরা Al-Haqqah 69:43 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:44 Al-Haqqah · আয়াত 44
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ ٤٤
তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন,
সূরা Al-Haqqah 69:44 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:45 Al-Haqqah · আয়াত 45
لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ٤٥
তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে [১] ,
সূরা Al-Haqqah 69:45 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:46 Al-Haqqah · আয়াত 46
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ ٤٦
তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা,
সূরা Al-Haqqah 69:46 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:47 Al-Haqqah · আয়াত 47
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ ٤٧
অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নেই, যে তাঁকে রক্ষা করতে পারে।
সূরা Al-Haqqah 69:47 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:48 Al-Haqqah · আয়াত 48
وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ ٤٨
আর এ কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
সূরা Al-Haqqah 69:48 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:49 Al-Haqqah · আয়াত 49
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ٤٩
আর আমরা অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।
সূরা Al-Haqqah 69:49 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:50 Al-Haqqah · আয়াত 50
وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ ٥٠
আর এ কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে,
সূরা Al-Haqqah 69:50 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:51 Al-Haqqah · আয়াত 51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ ٥١
আর নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।
সূরা Al-Haqqah 69:51 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
69:52 Al-Haqqah · আয়াত 52
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٥٢
অতএব, আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।
সূরা Al-Haqqah 69:52 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)