بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
56:1 Al-Waqi'ah · আয়াত 1
إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ١
যখন সংঘটিত হবে কিয়ামত [১],
সূরা Al-Waqi'ah 56:1 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:2 Al-Waqi'ah · আয়াত 2
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ٢
(তখন) এটার সংঘটন মিথ্যা বলার কেউ থাকবে না [১]।
সূরা Al-Waqi'ah 56:2 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:3 Al-Waqi'ah · আয়াত 3
خَافِضَةٌ رَّافِعَةٌ ٣
এটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত [১];
সূরা Al-Waqi'ah 56:3 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:4 Al-Waqi'ah · আয়াত 4
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا ٤
যখন প্ৰবল কম্পনে প্ৰকম্পিত হবে যমীন
সূরা Al-Waqi'ah 56:4 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:5 Al-Waqi'ah · আয়াত 5
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا ٥
এবং চূৰ্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা,
সূরা Al-Waqi'ah 56:5 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:6 Al-Waqi'ah · আয়াত 6
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا ٦
অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় ;
সূরা Al-Waqi'ah 56:6 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:7 Al-Waqi'ah · আয়াত 7
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً ٧
আর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে --- [১]
সূরা Al-Waqi'ah 56:7 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:8 Al-Waqi'ah · আয়াত 8
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ٨
অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান [১]!
সূরা Al-Waqi'ah 56:8 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:9 Al-Waqi'ah · আয়াত 9
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ٩
এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা [১]!
সূরা Al-Waqi'ah 56:9 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:10 Al-Waqi'ah · আয়াত 10
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠
আর অগ্রবর্তিগণই তো অগ্রবর্তী [১],
সূরা Al-Waqi'ah 56:10 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:11 Al-Waqi'ah · আয়াত 11
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ١١
তারাই নৈকট্যপ্ৰাপ্ত ---
সূরা Al-Waqi'ah 56:11 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:12 Al-Waqi'ah · আয়াত 12
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢
নি'আমতপূর্ণ উদ্যানে;
সূরা Al-Waqi'ah 56:12 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:13 Al-Waqi'ah · আয়াত 13
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ١٣
বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে;
সূরা Al-Waqi'ah 56:13 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:14 Al-Waqi'ah · আয়াত 14
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ١٤
এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।
সূরা Al-Waqi'ah 56:14 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:15 Al-Waqi'ah · আয়াত 15
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ١٥
স্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে
সূরা Al-Waqi'ah 56:15 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:16 Al-Waqi'ah · আয়াত 16
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ ١٦
তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে [১]।
সূরা Al-Waqi'ah 56:16 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:17 Al-Waqi'ah · আয়াত 17
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ ١٧
তাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা [১]
সূরা Al-Waqi'ah 56:17 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:18 Al-Waqi'ah · আয়াত 18
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ١٨
পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে [১]।
সূরা Al-Waqi'ah 56:18 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:19 Al-Waqi'ah · আয়াত 19
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ١٩
সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১]
সূরা Al-Waqi'ah 56:19 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:20 Al-Waqi'ah · আয়াত 20
وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে [১],
সূরা Al-Waqi'ah 56:20 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:21 Al-Waqi'ah · আয়াত 21
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ٢١
আর তাদের ঈন্সিত পাখীর গোশত নিয়ে [১]।
সূরা Al-Waqi'ah 56:21 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:22 Al-Waqi'ah · আয়াত 22
وَحُورٌ عِينٌ ٢٢
আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হূর,
সূরা Al-Waqi'ah 56:22 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:23 Al-Waqi'ah · আয়াত 23
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ٢٣
যেন তারা সুরক্ষিত মুক্তা [১],
সূরা Al-Waqi'ah 56:23 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:24 Al-Waqi'ah · আয়াত 24
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ٢٤
তাদের কাজের পুরস্কারস্বরূপ।
সূরা Al-Waqi'ah 56:24 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:25 Al-Waqi'ah · আয়াত 25
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ٢٥
সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১],
সূরা Al-Waqi'ah 56:25 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:26 Al-Waqi'ah · আয়াত 26
إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا ٢٦
‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।
সূরা Al-Waqi'ah 56:26 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:27 Al-Waqi'ah · আয়াত 27
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ ٢٧
আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
সূরা Al-Waqi'ah 56:27 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:28 Al-Waqi'ah · আয়াত 28
فِى سِدْرٍ مَّخْضُودٍ ٢٨
তারা থাকবে এমন উদ্যানে, যাতে আছে [১] কাঁটাহীন কুলগাছ [২]
সূরা Al-Waqi'ah 56:28 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:29 Al-Waqi'ah · আয়াত 29
وَطَلْحٍ مَّنضُودٍ ٢٩
এবং কাঁদি ভরা কলা গাছ
সূরা Al-Waqi'ah 56:29 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:30 Al-Waqi'ah · আয়াত 30
وَظِلٍّ مَّمْدُودٍ ٣٠
আর সম্প্রসারিত ছায়া [১],
সূরা Al-Waqi'ah 56:30 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:31 Al-Waqi'ah · আয়াত 31
وَمَآءٍ مَّسْكُوبٍ ٣١
আর সদা প্রবাহমান পানি
সূরা Al-Waqi'ah 56:31 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:32 Al-Waqi'ah · আয়াত 32
وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ ٣٢
ও প্রচুর ফলমূল,
সূরা Al-Waqi'ah 56:32 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:33 Al-Waqi'ah · আয়াত 33
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ٣٣
যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবেনা [১]।
সূরা Al-Waqi'ah 56:33 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:34 Al-Waqi'ah · আয়াত 34
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ٣٤
আর সমুচ্চ শয্যাসমূহ [১];
সূরা Al-Waqi'ah 56:34 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:35 Al-Waqi'ah · আয়াত 35
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءً ٣٥
নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]---
সূরা Al-Waqi'ah 56:35 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:36 Al-Waqi'ah · আয়াত 36
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا ٣٦
অতঃপর তাদেরকে করেছি কুমারী [১],
সূরা Al-Waqi'ah 56:36 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:37 Al-Waqi'ah · আয়াত 37
عُرُبًا أَتْرَابًا ٣٧
সোহাগিনী [১] ও সমবয়স্কা [২],
সূরা Al-Waqi'ah 56:37 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:38 Al-Waqi'ah · আয়াত 38
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ ٣٨
ডানদিকের লোকদের জন্য।
সূরা Al-Waqi'ah 56:38 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:39 Al-Waqi'ah · আয়াত 39
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ٣٩
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে
সূরা Al-Waqi'ah 56:39 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:40 Al-Waqi'ah · আয়াত 40
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ٤٠
এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।
সূরা Al-Waqi'ah 56:40 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:41 Al-Waqi'ah · আয়াত 41
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ٤١
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল !
সূরা Al-Waqi'ah 56:41 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:42 Al-Waqi'ah · আয়াত 42
فِى سَمُومٍ وَحَمِيمٍ ٤٢
তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে
সূরা Al-Waqi'ah 56:42 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:43 Al-Waqi'ah · আয়াত 43
وَظِلٍّ مِّن يَحْمُومٍ ٤٣
আর কালোবর্ণের ধূঁয়ার ছায়ায়,
সূরা Al-Waqi'ah 56:43 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:44 Al-Waqi'ah · আয়াত 44
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٤
যা শীতল নয়, আরামদায়কও নয়।
সূরা Al-Waqi'ah 56:44 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:45 Al-Waqi'ah · আয়াত 45
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ٤٥
ইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে
সূরা Al-Waqi'ah 56:45 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:46 Al-Waqi'ah · আয়াত 46
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ٤٦
আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।
সূরা Al-Waqi'ah 56:46 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:47 Al-Waqi'ah · আয়াত 47
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ٤٧
আর তারা বলত, ‘মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে উঠানো হবে?
সূরা Al-Waqi'ah 56:47 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:48 Al-Waqi'ah · আয়াত 48
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ٤٨
এবং আমাদের পিতৃপুরুষরাও?’
সূরা Al-Waqi'ah 56:48 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:49 Al-Waqi'ah · আয়াত 49
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ ٤٩
বলুন, ‘অবশ্যই পূর্ববর্তীরা ও পরবর্তীরা---
সূরা Al-Waqi'ah 56:49 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:50 Al-Waqi'ah · আয়াত 50
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ٥٠
সবাইকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
সূরা Al-Waqi'ah 56:50 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:51 Al-Waqi'ah · আয়াত 51
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ٥١
তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা !
সূরা Al-Waqi'ah 56:51 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:52 Al-Waqi'ah · আয়াত 52
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ٥٢
তারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে,
সূরা Al-Waqi'ah 56:52 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:53 Al-Waqi'ah · আয়াত 53
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ٥٣
অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে,
সূরা Al-Waqi'ah 56:53 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:54 Al-Waqi'ah · আয়াত 54
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ٥٤
তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি---
সূরা Al-Waqi'ah 56:54 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:55 Al-Waqi'ah · আয়াত 55
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ٥٥
অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।
সূরা Al-Waqi'ah 56:55 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:56 Al-Waqi'ah · আয়াত 56
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ٥٦
প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
সূরা Al-Waqi'ah 56:56 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:57 Al-Waqi'ah · আয়াত 57
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ٥٧
আমরাই [১] তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না?
সূরা Al-Waqi'ah 56:57 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:58 Al-Waqi'ah · আয়াত 58
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ٥٨
তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
সূরা Al-Waqi'ah 56:58 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:59 Al-Waqi'ah · আয়াত 59
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ ٥٩
সেটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি [১]?
সূরা Al-Waqi'ah 56:59 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:60 Al-Waqi'ah · আয়াত 60
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ٦٠
আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি [১] এবং আমাদেরকে অক্ষম করা যাবে না...
সূরা Al-Waqi'ah 56:60 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:61 Al-Waqi'ah · আয়াত 61
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ٦١
তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না [১]।
সূরা Al-Waqi'ah 56:61 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:62 Al-Waqi'ah · আয়াত 62
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ٦٢
আর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন [১]?
সূরা Al-Waqi'ah 56:62 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:63 Al-Waqi'ah · আয়াত 63
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ٦٣
তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি [১]?
সূরা Al-Waqi'ah 56:63 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:64 Al-Waqi'ah · আয়াত 64
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ٦٤
তোমরা কি সেটাকে অংকুরিত কর, না আমরা অংকুরিত করি?
সূরা Al-Waqi'ah 56:64 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:65 Al-Waqi'ah · আয়াত 65
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ٦٥
আমরা ইচ্ছে করলে এটাকে খড়-কুটোয় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা;
সূরা Al-Waqi'ah 56:65 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:66 Al-Waqi'ah · আয়াত 66
إِنَّا لَمُغْرَمُونَ ٦٦
(এই বলে) ‘নিশ্চয় আমরা দায়গ্ৰস্ত হয়ে পড়েছি,’
সূরা Al-Waqi'ah 56:66 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:67 Al-Waqi'ah · আয়াত 67
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ٦٧
বরং ‘আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’
সূরা Al-Waqi'ah 56:67 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:68 Al-Waqi'ah · আয়াত 68
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ٦٨
তোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও [১]
সূরা Al-Waqi'ah 56:68 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:69 Al-Waqi'ah · আয়াত 69
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ٦٩
তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরা সেটা বর্ষণ করি?
সূরা Al-Waqi'ah 56:69 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:70 Al-Waqi'ah · আয়াত 70
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ٧٠
আমরা ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
সূরা Al-Waqi'ah 56:70 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:71 Al-Waqi'ah · আয়াত 71
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ٧١
তোমরা যে আগুন প্ৰজ্বলিত করা সে ব্যাপারে আমাকে বল---
সূরা Al-Waqi'ah 56:71 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:72 Al-Waqi'ah · আয়াত 72
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ٧٢
তোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?
সূরা Al-Waqi'ah 56:72 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:73 Al-Waqi'ah · আয়াত 73
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةً وَمَتَٰعًا لِّلْمُقْوِينَ ٧٣
আমরা এটাকে করেছি স্মারক [১] এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু [২]।
সূরা Al-Waqi'ah 56:73 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:74 Al-Waqi'ah · আয়াত 74
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٧٤
কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।
সূরা Al-Waqi'ah 56:74 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:75 Al-Waqi'ah · আয়াত 75
فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥
অতঃপর [১] আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের [২],
সূরা Al-Waqi'ah 56:75 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:76 Al-Waqi'ah · আয়াত 76
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ٧٦
আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে---
সূরা Al-Waqi'ah 56:76 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:77 Al-Waqi'ah · আয়াত 77
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ ٧٧
নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন [১],
সূরা Al-Waqi'ah 56:77 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:78 Al-Waqi'ah · আয়াত 78
فِى كِتَٰبٍ مَّكْنُونٍ ٧٨
যা আছে সুরক্ষিত কিতাবে [১]।
সূরা Al-Waqi'ah 56:78 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:79 Al-Waqi'ah · আয়াত 79
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ٧٩
যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করে না [১]।
সূরা Al-Waqi'ah 56:79 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:80 Al-Waqi'ah · আয়াত 80
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ٨٠
এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
সূরা Al-Waqi'ah 56:80 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:81 Al-Waqi'ah · আয়াত 81
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ٨١
তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছ [১]?
সূরা Al-Waqi'ah 56:81 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:82 Al-Waqi'ah · আয়াত 82
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ٨٢
আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিযিক করে নিয়োছ [১]!
সূরা Al-Waqi'ah 56:82 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:83 Al-Waqi'ah · আয়াত 83
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ٨٣
সুতরাং কেন নয়---প্ৰাণ যখন কণ্ঠাগত হয় [১]
সূরা Al-Waqi'ah 56:83 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:84 Al-Waqi'ah · আয়াত 84
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ٨٤
এবং তখন তোমরা তাকিয়ে থাক
সূরা Al-Waqi'ah 56:84 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:85 Al-Waqi'ah · আয়াত 85
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ٨٥
আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না [১]।
সূরা Al-Waqi'ah 56:85 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:86 Al-Waqi'ah · আয়াত 86
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ٨٦
অতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও [১],
সূরা Al-Waqi'ah 56:86 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:87 Al-Waqi'ah · আয়াত 87
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ ٨٧
তবে তোমরা ওটা [১] ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!
সূরা Al-Waqi'ah 56:87 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:88 Al-Waqi'ah · আয়াত 88
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ٨٨
অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয়,
সূরা Al-Waqi'ah 56:88 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:89 Al-Waqi'ah · আয়াত 89
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ٨٩
তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান [১],
সূরা Al-Waqi'ah 56:89 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:90 Al-Waqi'ah · আয়াত 90
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ٩٠
আর যদি সে ডান দিকের একজন হয়,
সূরা Al-Waqi'ah 56:90 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:91 Al-Waqi'ah · আয়াত 91
فَسَلَٰمٌ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ٩١
তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন ৷’
সূরা Al-Waqi'ah 56:91 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:92 Al-Waqi'ah · আয়াত 92
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٢
কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন,
সূরা Al-Waqi'ah 56:92 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:93 Al-Waqi'ah · আয়াত 93
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ٩٣
তবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির
সূরা Al-Waqi'ah 56:93 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:94 Al-Waqi'ah · আয়াত 94
وَتَصْلِيَةُ جَحِيمٍ ٩٤
এবং দহন জাহান্নামের;
সূরা Al-Waqi'ah 56:94 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:95 Al-Waqi'ah · আয়াত 95
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ٩٥
নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।
সূরা Al-Waqi'ah 56:95 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
56:96 Al-Waqi'ah · আয়াত 96
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٩٦
অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।
সূরা Al-Waqi'ah 56:96 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)