بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
79:1 An-Nazi'at · আয়াত 1
وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا ١
শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২],
সূরা An-Nazi'at 79:1 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:2 An-Nazi'at · আয়াত 2
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا ٢
আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১]
সূরা An-Nazi'at 79:2 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:3 An-Nazi'at · আয়াত 3
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا ٣
আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১],
সূরা An-Nazi'at 79:3 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:4 An-Nazi'at · আয়াত 4
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا ٤
আর দ্রুতবেগে অগ্রসরমানদের [১],
সূরা An-Nazi'at 79:4 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:5 An-Nazi'at · আয়াত 5
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا ٥
অতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]।
সূরা An-Nazi'at 79:5 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:6 An-Nazi'at · আয়াত 6
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ٦
সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,
সূরা An-Nazi'at 79:6 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:7 An-Nazi'at · আয়াত 7
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ٧
তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১] ,
সূরা An-Nazi'at 79:7 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:8 An-Nazi'at · আয়াত 8
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ٨
অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১],
সূরা An-Nazi'at 79:8 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:9 An-Nazi'at · আয়াত 9
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ ٩
তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।
সূরা An-Nazi'at 79:9 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:10 An-Nazi'at · আয়াত 10
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ١٠
তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---
সূরা An-Nazi'at 79:10 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:11 An-Nazi'at · আয়াত 11
أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً ١١
চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’
সূরা An-Nazi'at 79:11 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:12 An-Nazi'at · আয়াত 12
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ١٢
তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’
সূরা An-Nazi'at 79:12 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:13 An-Nazi'at · আয়াত 13
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ ١٣
এ তো শুধু এক বিকট আওয়াজ [১],
সূরা An-Nazi'at 79:13 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:14 An-Nazi'at · আয়াত 14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤
তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে।
সূরা An-Nazi'at 79:14 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:15 An-Nazi'at · আয়াত 15
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥
আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১]?
সূরা An-Nazi'at 79:15 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:16 An-Nazi'at · আয়াত 16
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ١٦
যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,
সূরা An-Nazi'at 79:16 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:17 An-Nazi'at · আয়াত 17
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧
‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’
সূরা An-Nazi'at 79:17 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:18 An-Nazi'at · আয়াত 18
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨
অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—
সূরা An-Nazi'at 79:18 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:19 An-Nazi'at · আয়াত 19
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ١٩
‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’
সূরা An-Nazi'at 79:19 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:20 An-Nazi'at · আয়াত 20
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ٢٠
অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]।
সূরা An-Nazi'at 79:20 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:21 An-Nazi'at · আয়াত 21
فَكَذَّبَ وَعَصَىٰ ٢١
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।
সূরা An-Nazi'at 79:21 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:22 An-Nazi'at · আয়াত 22
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ٢٢
তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]।
সূরা An-Nazi'at 79:22 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:23 An-Nazi'at · আয়াত 23
فَحَشَرَ فَنَادَىٰ ٢٣
অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,
সূরা An-Nazi'at 79:23 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:24 An-Nazi'at · আয়াত 24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ٢٤
অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
সূরা An-Nazi'at 79:24 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:25 An-Nazi'at · আয়াত 25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ٢٥
অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]।
সূরা An-Nazi'at 79:25 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:26 An-Nazi'at · আয়াত 26
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ ٢٦
নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।
সূরা An-Nazi'at 79:26 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:27 An-Nazi'at · আয়াত 27
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا ٢٧
তোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২];
সূরা An-Nazi'at 79:27 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:28 An-Nazi'at · আয়াত 28
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ٢٨
তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
সূরা An-Nazi'at 79:28 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:29 An-Nazi'at · আয়াত 29
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ٢٩
আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;
সূরা An-Nazi'at 79:29 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:30 An-Nazi'at · আয়াত 30
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠
আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]।
সূরা An-Nazi'at 79:30 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:31 An-Nazi'at · আয়াত 31
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ٣١
তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,
সূরা An-Nazi'at 79:31 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:32 An-Nazi'at · আয়াত 32
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ٣٢
আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
সূরা An-Nazi'at 79:32 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:33 An-Nazi'at · আয়াত 33
مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ٣٣
এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।
সূরা An-Nazi'at 79:33 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:34 An-Nazi'at · আয়াত 34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ٣٤
অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১]
সূরা An-Nazi'at 79:34 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:35 An-Nazi'at · আয়াত 35
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥
মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
সূরা An-Nazi'at 79:35 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:36 An-Nazi'at · আয়াত 36
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦
আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,
সূরা An-Nazi'at 79:36 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:37 An-Nazi'at · আয়াত 37
فَأَمَّا مَن طَغَىٰ ٣٧
সুতরাং যে সীমালঙ্ঘন করে
সূরা An-Nazi'at 79:37 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:38 An-Nazi'at · আয়াত 38
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ٣٨
এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।
সূরা An-Nazi'at 79:38 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:39 An-Nazi'at · আয়াত 39
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ٣٩
জাহান্নামই হবে তার আবাস [১]।
সূরা An-Nazi'at 79:39 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:40 An-Nazi'at · আয়াত 40
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ٤٠
আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে
সূরা An-Nazi'at 79:40 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:41 An-Nazi'at · আয়াত 41
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ٤١
জান্নাতই হবে তার আবাস।
সূরা An-Nazi'at 79:41 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:42 An-Nazi'at · আয়াত 42
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ٤٢
তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’
সূরা An-Nazi'at 79:42 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:43 An-Nazi'at · আয়াত 43
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ٤٣
তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?
সূরা An-Nazi'at 79:43 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:44 An-Nazi'at · আয়াত 44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤
এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১];
সূরা An-Nazi'at 79:44 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:45 An-Nazi'at · আয়াত 45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ٤٥
যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।
সূরা An-Nazi'at 79:45 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
79:46 An-Nazi'at · আয়াত 46
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ٤٦
যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]!
সূরা An-Nazi'at 79:46 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)