As-Saffat · আয়াত 101
فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍ
অতঃপর আমরা তাকে এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম [১]।
অনুবাদকের টীকা
[১] এখান থেকে ইবরাহীম আলাইহিস সালাম ও তার বড় সন্তান ইসমাঈলের কাহিনী বর্ণিত হচ্ছে। এখানে আরও আছে ইসমাঈলের যবেহ ও তার বিনিময় দেয়ার আলোচনা। এ সূরা আস-সাফফাত ব্যতীত আর কোথাও এ ঘটনা আলোচিত হয় নি। [আত-তাফসীরুস সহীহ]
সূরা As-Saffat 37:101 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)