بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
83:1 Al-Mutaffifin · আয়াত 1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ١
দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় [১],
সূরা Al-Mutaffifin 83:1 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:2 Al-Mutaffifin · আয়াত 2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ٢
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
সূরা Al-Mutaffifin 83:2 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:3 Al-Mutaffifin · আয়াত 3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ٣
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।
সূরা Al-Mutaffifin 83:3 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:4 Al-Mutaffifin · আয়াত 4
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ٤
তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুথিত হবে
সূরা Al-Mutaffifin 83:4 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:5 Al-Mutaffifin · আয়াত 5
لِيَوْمٍ عَظِيمٍ ٥
মহাদিনে ?
সূরা Al-Mutaffifin 83:5 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:6 Al-Mutaffifin · আয়াত 6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ ٦
যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে [১]!
সূরা Al-Mutaffifin 83:6 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:7 Al-Mutaffifin · আয়াত 7
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ ٧
কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে [১] আছে।
সূরা Al-Mutaffifin 83:7 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:8 Al-Mutaffifin · আয়াত 8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ ٨
আর কিসে আপনাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
সূরা Al-Mutaffifin 83:8 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:9 Al-Mutaffifin · আয়াত 9
كِتَٰبٌ مَّرْقُومٌ ٩
চিহ্নিত আমলনামা [১]।
সূরা Al-Mutaffifin 83:9 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:10 Al-Mutaffifin · আয়াত 10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٠
সেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপকারীদের,
সূরা Al-Mutaffifin 83:10 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:11 Al-Mutaffifin · আয়াত 11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ١١
যারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে,
সূরা Al-Mutaffifin 83:11 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:12 Al-Mutaffifin · আয়াত 12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ١٢
আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারীই এতে মিথ্যারোপ করে;
সূরা Al-Mutaffifin 83:12 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:13 Al-Mutaffifin · আয়াত 13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ١٣
যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, (এ তো) ‘পূর্ববর্তীদের উপকথা।’
সূরা Al-Mutaffifin 83:13 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:14 Al-Mutaffifin · আয়াত 14
كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ١٤
কখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্ ধরিয়েছে [১]।
সূরা Al-Mutaffifin 83:14 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:15 Al-Mutaffifin · আয়াত 15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ ١٥
কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রব হতে অন্তরিত থাকবে [১];
সূরা Al-Mutaffifin 83:15 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:16 Al-Mutaffifin · আয়াত 16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ١٦
তারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে;
সূরা Al-Mutaffifin 83:16 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:17 Al-Mutaffifin · আয়াত 17
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧
তারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’
সূরা Al-Mutaffifin 83:17 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:18 Al-Mutaffifin · আয়াত 18
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ١٨
কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ [১],
সূরা Al-Mutaffifin 83:18 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:19 Al-Mutaffifin · আয়াত 19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩
আর কিসে আপনাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?
সূরা Al-Mutaffifin 83:19 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:20 Al-Mutaffifin · আয়াত 20
كِتَٰبٌ مَّرْقُومٌ ٢٠
চিহ্নিত আমলনামা [১]।
সূরা Al-Mutaffifin 83:20 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:21 Al-Mutaffifin · আয়াত 21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ٢١
(আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে [১]।
সূরা Al-Mutaffifin 83:21 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:22 Al-Mutaffifin · আয়াত 22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ٢٢
নিশ্চয় পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে,
সূরা Al-Mutaffifin 83:22 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:23 Al-Mutaffifin · আয়াত 23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
সূরা Al-Mutaffifin 83:23 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:24 Al-Mutaffifin · আয়াত 24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ٢٤
আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন,
সূরা Al-Mutaffifin 83:24 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:25 Al-Mutaffifin · আয়াত 25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ٢٥
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে;
সূরা Al-Mutaffifin 83:25 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:26 Al-Mutaffifin · আয়াত 26
خِتَٰمُهُۥ مِسْكٌ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ ٢٦
যার মোহর হবে মিসকে্র [১] , আর এ বিষয়ে প্রতিযোগীরা প্ৰতিযোগিতা করুক [২]।
সূরা Al-Mutaffifin 83:26 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:27 Al-Mutaffifin · আয়াত 27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ٢٧
আর তার মিশ্রণ হবে তাস্নীমের [১],
সূরা Al-Mutaffifin 83:27 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:28 Al-Mutaffifin · আয়াত 28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ٢٨
এটা এক প্রস্রবণ, যা থেকে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
সূরা Al-Mutaffifin 83:28 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:29 Al-Mutaffifin · আয়াত 29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ٢٩
নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত [১]
সূরা Al-Mutaffifin 83:29 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:30 Al-Mutaffifin · আয়াত 30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ٣٠
আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্ররূপ করত।
সূরা Al-Mutaffifin 83:30 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:31 Al-Mutaffifin · আয়াত 31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ٣١
আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে,
সূরা Al-Mutaffifin 83:31 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:32 Al-Mutaffifin · আয়াত 32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢
আর যখন মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্ৰষ্ট [১]।’
সূরা Al-Mutaffifin 83:32 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:33 Al-Mutaffifin · আয়াত 33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ٣٣
অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি [১]।
সূরা Al-Mutaffifin 83:33 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:34 Al-Mutaffifin · আয়াত 34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ٣٤
অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে,
সূরা Al-Mutaffifin 83:34 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:35 Al-Mutaffifin · আয়াত 35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
সূরা Al-Mutaffifin 83:35 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
83:36 Al-Mutaffifin · আয়াত 36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ٣٦
কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো?
সূরা Al-Mutaffifin 83:36 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)