بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
74:1 Al-Muddaththir · আয়াত 1
يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ ١
হে বস্ত্ৰাচ্ছাদিত! [১]
সূরা Al-Muddaththir 74:1 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:2 Al-Muddaththir · আয়াত 2
قُمْ فَأَنذِرْ ٢
উঠুন, অতঃপর সতর্ক করুন [১],
সূরা Al-Muddaththir 74:2 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:3 Al-Muddaththir · আয়াত 3
وَرَبَّكَ فَكَبِّرْ ٣
আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।
সূরা Al-Muddaththir 74:3 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:4 Al-Muddaththir · আয়াত 4
وَثِيَابَكَ فَطَهِّرْ ٤
আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন [১],
সূরা Al-Muddaththir 74:4 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:5 Al-Muddaththir · আয়াত 5
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ ٥
আর শির্ক পরিহার করে চলুন [১],
সূরা Al-Muddaththir 74:5 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:6 Al-Muddaththir · আয়াত 6
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ ٦
আর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না [১]।
সূরা Al-Muddaththir 74:6 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:7 Al-Muddaththir · আয়াত 7
وَلِرَبِّكَ فَٱصْبِرْ ٧
আর আপনার রবের জন্যেই ধৈর্য ধারণ করুন।
সূরা Al-Muddaththir 74:7 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:8 Al-Muddaththir · আয়াত 8
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ ٨
অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১]
সূরা Al-Muddaththir 74:8 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:9 Al-Muddaththir · আয়াত 9
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ ٩
সেদিন হবে এক সংকটের দিন-
সূরা Al-Muddaththir 74:9 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:10 Al-Muddaththir · আয়াত 10
عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ ١٠
যা কাফিরদের জন্য সহজ নয় [১]।
সূরা Al-Muddaththir 74:10 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:11 Al-Muddaththir · আয়াত 11
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا ١١
ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১]।
সূরা Al-Muddaththir 74:11 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:12 Al-Muddaththir · আয়াত 12
وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا ١٢
আর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ [১]
সূরা Al-Muddaththir 74:12 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:13 Al-Muddaththir · আয়াত 13
وَبَنِينَ شُهُودًا ١٣
এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ [১],
সূরা Al-Muddaththir 74:13 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:14 Al-Muddaththir · আয়াত 14
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا ١٤
আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ-
সূরা Al-Muddaththir 74:14 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:15 Al-Muddaththir · আয়াত 15
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ١٥
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই [১]!
সূরা Al-Muddaththir 74:15 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:16 Al-Muddaththir · আয়াত 16
كَلَّآ إِنَّهُۥ كَانَ لِـَٔايَٰتِنَا عَنِيدًا ١٦
কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।
সূরা Al-Muddaththir 74:16 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:17 Al-Muddaththir · আয়াত 17
سَأُرْهِقُهُۥ صَعُودًا ١٧
অচিরেই আমি তাকে চড়ার [১] শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব।
সূরা Al-Muddaththir 74:17 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:18 Al-Muddaththir · আয়াত 18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨
সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
সূরা Al-Muddaththir 74:18 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:19 Al-Muddaththir · আয়াত 19
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ ١٩
সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল !
সূরা Al-Muddaththir 74:19 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:20 Al-Muddaththir · আয়াত 20
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ ٢٠
তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল !
সূরা Al-Muddaththir 74:20 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:21 Al-Muddaththir · আয়াত 21
ثُمَّ نَظَرَ ٢١
তারপর সে তাকাল।
সূরা Al-Muddaththir 74:21 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:22 Al-Muddaththir · আয়াত 22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢
তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
সূরা Al-Muddaththir 74:22 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:23 Al-Muddaththir · আয়াত 23
ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ ٢٣
তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।
সূরা Al-Muddaththir 74:23 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:24 Al-Muddaththir · আয়াত 24
فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ ٢٤
অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় [১] ,
সূরা Al-Muddaththir 74:24 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:25 Al-Muddaththir · আয়াত 25
إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ ٢٥
এ তো মানুষেরই কথা।’
সূরা Al-Muddaththir 74:25 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:26 Al-Muddaththir · আয়াত 26
سَأُصْلِيهِ سَقَرَ ٢٦
অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ
সূরা Al-Muddaththir 74:26 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:27 Al-Muddaththir · আয়াত 27
وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ ٢٧
আর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী?
সূরা Al-Muddaththir 74:27 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:28 Al-Muddaththir · আয়াত 28
لَا تُبْقِى وَلَا تَذَرُ ٢٨
এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]।
সূরা Al-Muddaththir 74:28 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:29 Al-Muddaththir · আয়াত 29
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ٢٩
এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে,
সূরা Al-Muddaththir 74:29 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:30 Al-Muddaththir · আয়াত 30
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ ٣٠
‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।
সূরা Al-Muddaththir 74:30 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:31 Al-Muddaththir · আয়াত 31
وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًا وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ ٣١
আর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি [১]; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা [২] (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।
সূরা Al-Muddaththir 74:31 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:32 Al-Muddaththir · আয়াত 32
كَلَّا وَٱلْقَمَرِ ٣٢
কখনোই না [১], চাঁদের শপথ,
সূরা Al-Muddaththir 74:32 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:33 Al-Muddaththir · আয়াত 33
وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ ٣٣
শপথ রাতের, যখন তার অবসান ঘটে,
সূরা Al-Muddaththir 74:33 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:34 Al-Muddaththir · আয়াত 34
وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ ٣٤
শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয় -
সূরা Al-Muddaththir 74:34 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:35 Al-Muddaththir · আয়াত 35
إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ ٣٥
নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,
সূরা Al-Muddaththir 74:35 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:36 Al-Muddaththir · আয়াত 36
نَذِيرًا لِّلْبَشَرِ ٣٦
মানুষের জন্য সতর্ককারীস্বরূপ-
সূরা Al-Muddaththir 74:36 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:37 Al-Muddaththir · আয়াত 37
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ ٣٧
তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য [১] ।
সূরা Al-Muddaththir 74:37 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:38 Al-Muddaththir · আয়াত 38
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ ٣٨
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১],
সূরা Al-Muddaththir 74:38 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:39 Al-Muddaththir · আয়াত 39
إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ ٣٩
তবে ডানপন্থীরা নয়,
সূরা Al-Muddaththir 74:39 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:40 Al-Muddaththir · আয়াত 40
فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ ٤٠
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –
সূরা Al-Muddaththir 74:40 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:41 Al-Muddaththir · আয়াত 41
عَنِ ٱلْمُجْرِمِينَ ٤١
অপরাধীদের সম্পর্কে,
সূরা Al-Muddaththir 74:41 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:42 Al-Muddaththir · আয়াত 42
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ ٤٢
‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’
সূরা Al-Muddaththir 74:42 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:43 Al-Muddaththir · আয়াত 43
قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ ٤٣
তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১],
সূরা Al-Muddaththir 74:43 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:44 Al-Muddaththir · আয়াত 44
وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ٤٤
আর আমরা অভাবগ্ৰস্তকে খাদ্য দান করতাম না [১],
সূরা Al-Muddaththir 74:44 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:45 Al-Muddaththir · আয়াত 45
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ ٤٥
এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।
সূরা Al-Muddaththir 74:45 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:46 Al-Muddaththir · আয়াত 46
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ ٤٦
আর আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম,
সূরা Al-Muddaththir 74:46 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:47 Al-Muddaththir · আয়াত 47
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ٤٧
অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]।’
সূরা Al-Muddaththir 74:47 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:48 Al-Muddaththir · আয়াত 48
فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ٤٨
ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না [১]।
সূরা Al-Muddaththir 74:48 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:49 Al-Muddaththir · আয়াত 49
فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ ٤٩
অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
সূরা Al-Muddaththir 74:49 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:50 Al-Muddaththir · আয়াত 50
كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ ٥٠
তারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা-
সূরা Al-Muddaththir 74:50 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:51 Al-Muddaththir · আয়াত 51
فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ ٥١
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে [১]।
সূরা Al-Muddaththir 74:51 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:52 Al-Muddaththir · আয়াত 52
بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً ٥٢
বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্ৰন্থ দেয়া হোক [১]।
সূরা Al-Muddaththir 74:52 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:53 Al-Muddaththir · আয়াত 53
كَلَّا بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ ٥٣
কখনো নয় [১]; বরং তারা আখেরাতকে ভয় করে না [২]।
সূরা Al-Muddaththir 74:53 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:54 Al-Muddaththir · আয়াত 54
كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ ٥٤
নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী [১]।
সূরা Al-Muddaththir 74:54 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:55 Al-Muddaththir · আয়াত 55
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٥
অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্ৰহণ করুক।
সূরা Al-Muddaththir 74:55 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
74:56 Al-Muddaththir · আয়াত 56
وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ ٥٦
আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।
সূরা Al-Muddaththir 74:56 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)