بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
75:1 Al-Qiyamah · আয়াত 1
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ ١
আমি শপথ করছি কিয়ামতের দিনের [১],
সূরা Al-Qiyamah 75:1 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:2 Al-Qiyamah · আয়াত 2
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ ٢
আমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার [১]।
সূরা Al-Qiyamah 75:2 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:3 Al-Qiyamah · আয়াত 3
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ ٣
মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না?
সূরা Al-Qiyamah 75:3 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:4 Al-Qiyamah · আয়াত 4
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ ٤
অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম [১]।
সূরা Al-Qiyamah 75:4 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:5 Al-Qiyamah · আয়াত 5
بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ ٥
বরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায় [১]।
সূরা Al-Qiyamah 75:5 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:6 Al-Qiyamah · আয়াত 6
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ ٦
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
সূরা Al-Qiyamah 75:6 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:7 Al-Qiyamah · আয়াত 7
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ ٧
যখন চোখ স্থির হয়ে যাবে [১],
সূরা Al-Qiyamah 75:7 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:8 Al-Qiyamah · আয়াত 8
وَخَسَفَ ٱلْقَمَرُ ٨
এবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন [১],
সূরা Al-Qiyamah 75:8 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:9 Al-Qiyamah · আয়াত 9
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ٩
আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে [১] –
সূরা Al-Qiyamah 75:9 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:10 Al-Qiyamah · আয়াত 10
يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ١٠
সেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’
সূরা Al-Qiyamah 75:10 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:11 Al-Qiyamah · আয়াত 11
كَلَّا لَا وَزَرَ ١١
কখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই।
সূরা Al-Qiyamah 75:11 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:12 Al-Qiyamah · আয়াত 12
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ ١٢
সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।
সূরা Al-Qiyamah 75:12 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:13 Al-Qiyamah · আয়াত 13
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٣
সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে [১]।
সূরা Al-Qiyamah 75:13 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:14 Al-Qiyamah · আয়াত 14
بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ ١٤
বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত [১] ,
সূরা Al-Qiyamah 75:14 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:15 Al-Qiyamah · আয়াত 15
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
সূরা Al-Qiyamah 75:15 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:16 Al-Qiyamah · আয়াত 16
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ ١٦
তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।
সূরা Al-Qiyamah 75:16 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:17 Al-Qiyamah · আয়াত 17
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ ١٧
নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।
সূরা Al-Qiyamah 75:17 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:18 Al-Qiyamah · আয়াত 18
فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ ١٨
কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন,
সূরা Al-Qiyamah 75:18 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:19 Al-Qiyamah · আয়াত 19
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ ١٩
তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই [১]।
সূরা Al-Qiyamah 75:19 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:20 Al-Qiyamah · আয়াত 20
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ ٢٠
কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস
সূরা Al-Qiyamah 75:20 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:21 Al-Qiyamah · আয়াত 21
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ ٢١
আর তোমরা আখেরাতকে উপেক্ষা কর [১]।
সূরা Al-Qiyamah 75:21 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:22 Al-Qiyamah · আয়াত 22
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ ٢٢
সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে,
সূরা Al-Qiyamah 75:22 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:23 Al-Qiyamah · আয়াত 23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ٢٣
তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে [১]।
সূরা Al-Qiyamah 75:23 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:24 Al-Qiyamah · আয়াত 24
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ ٢٤
আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ,
সূরা Al-Qiyamah 75:24 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:25 Al-Qiyamah · আয়াত 25
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ٢٥
আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।
সূরা Al-Qiyamah 75:25 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:26 Al-Qiyamah · আয়াত 26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ ٢٦
অবশ্যই [১], যখন প্ৰাণ কণ্ঠাগত হবে
সূরা Al-Qiyamah 75:26 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:27 Al-Qiyamah · আয়াত 27
وَقِيلَ مَنْ رَاقٍ ٢٧
এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’
সূরা Al-Qiyamah 75:27 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:28 Al-Qiyamah · আয়াত 28
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ ٢٨
তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।
সূরা Al-Qiyamah 75:28 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:29 Al-Qiyamah · আয়াত 29
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٢٩
আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে [১]।
সূরা Al-Qiyamah 75:29 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:30 Al-Qiyamah · আয়াত 30
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ ٣٠
সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
সূরা Al-Qiyamah 75:30 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:31 Al-Qiyamah · আয়াত 31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١
সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।
সূরা Al-Qiyamah 75:31 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:32 Al-Qiyamah · আয়াত 32
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢
বরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
সূরা Al-Qiyamah 75:32 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:33 Al-Qiyamah · আয়াত 33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٣
তারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে,
সূরা Al-Qiyamah 75:33 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:34 Al-Qiyamah · আয়াত 34
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ٣٤
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ !
সূরা Al-Qiyamah 75:34 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:35 Al-Qiyamah · আয়াত 35
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ ٣٥
আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ [১] !
সূরা Al-Qiyamah 75:35 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:36 Al-Qiyamah · আয়াত 36
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى ٣٦
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে [১] ?
সূরা Al-Qiyamah 75:36 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:37 Al-Qiyamah · আয়াত 37
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ ٣٧
সে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না?
সূরা Al-Qiyamah 75:37 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:38 Al-Qiyamah · আয়াত 38
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨
তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।
সূরা Al-Qiyamah 75:38 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:39 Al-Qiyamah · আয়াত 39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣٩
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী।
সূরা Al-Qiyamah 75:39 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
75:40 Al-Qiyamah · আয়াত 40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ ٤٠
তবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন [১]?
সূরা Al-Qiyamah 75:40 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)