মূল বিষয়বস্তুতে যান
26

সূরা Ash-Shu'ara

কবি · 227 আয়াত · মাক্কী · পারা 19 · পৃষ্ঠা 367

سورة الشعراء

সূরা Ash-Shu'ara

সূরা Ash-Shu'ara কুরআনের 26 নম্বর সূরা; এতে 227টি আয়াত আছে এবং এটি মাক্কী সূরা। সূরাটি শুরু হয়েছে 19 নম্বর পারায়, মদিনা মুসহাফের 367 নম্বর পৃষ্ঠায়। নামের অর্থ “কবি”; নাজিলের ক্রমে এটি 47 নম্বর। আরবি মূল পাঠ Tanzil-এর উসমানি লিপি অনুযায়ী। অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)।

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

26:1

Ash-Shu'ara · আয়াত 1

طسٓمٓ

ত্বা-সীন-মীম।

অনুবাদকের টীকা

২৬- সূরা আশ-শুআরা ২২৭ আয়াত, মাক্কী।

সূরা Ash-Shu'ara 26:1 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:2

Ash-Shu'ara · আয়াত 2

تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ

এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

সূরা Ash-Shu'ara 26:2 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:3

Ash-Shu'ara · আয়াত 3

لَعَلَّكَ بَٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ

তারা মুমিন হচ্ছে না বলে আপনি হয়ত মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন।

সূরা Ash-Shu'ara 26:3 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:4

Ash-Shu'ara · আয়াত 4

إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَٰقُهُمْ لَهَا خَٰضِعِينَ

আমরা ইচ্ছে করলে আসমান থেকে তাদের কাছে এক নিদর্শন নাযিল করতাম, ফলে সেটার প্রতি তাদের ঘাড় বিনত হয়ে পড়ত।

সূরা Ash-Shu'ara 26:4 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:5

Ash-Shu'ara · আয়াত 5

وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ

আর যখনই তাদের কাছে দয়াময়ের কাছ থেকে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

সূরা Ash-Shu'ara 26:5 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:6

Ash-Shu'ara · আয়াত 6

فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

অতএব, তারা তো মিথ্যারোপ করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে।

সূরা Ash-Shu'ara 26:6 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:7

Ash-Shu'ara · আয়াত 7

أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ

তারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমরা তাতে প্ৰত্যেক প্রকারের অনেক উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি [১]!

অনুবাদকের টীকা

[১] زَوْجٍ এর শাব্দিক অর্থ হচ্ছে যুগল। এ কারণেই পুরুষ ও স্ত্রী, নর ও নারীকে زَوْجٍ বলা হয়। অনেক বৃক্ষের মধ্যেও নর ও নারী থাকে, সেগুলোকে এদিক দিয়ে زَوْجٍ বলা যায়। কোনো সময় এ শব্দটি বিশেষ প্রকার ও শ্রেণীর অর্থেও ব্যবহৃত হয়। এ হিসাবে বৃক্ষের প্রত্যেক প্রকারকে زَوْجٍ বলা যায়। كَرِيمٍ শব্দের অর্থ উৎকৃষ্ট ও পছন্দনীয় বস্তু। [দেখুন-আদওয়াউল বায়ান, কুরতুবী, ফাতহুল কাদীর]

সূরা Ash-Shu'ara 26:7 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:8

Ash-Shu'ara · আয়াত 8

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয় এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়।

সূরা Ash-Shu'ara 26:8 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:9

Ash-Shu'ara · আয়াত 9

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর নিশ্চয় আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:9 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:10

Ash-Shu'ara · আয়াত 10

وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

আর স্মরণ করুন, যখন আপনার রব মূসাকে ডেকে বললেন, ‘আপনি যালিম সম্পপ্রদায়ের কাছে যান,

সূরা Ash-Shu'ara 26:10 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:11

Ash-Shu'ara · আয়াত 11

قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ

‘ফির‘আউনের সম্পপ্রদায়ের কাছে; তারা কি তাকওয়া অবলম্বন করবে না?’

সূরা Ash-Shu'ara 26:11 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:12

Ash-Shu'ara · আয়াত 12

قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ

মূসা বলেছিলেন, ‘হে আমার রব! আমি আশংকা করছি যে, তারা আমার উপর মিথ্যারোপ করবে,

সূরা Ash-Shu'ara 26:12 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:13

Ash-Shu'ara · আয়াত 13

وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَٰرُونَ

‘এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই। কাজেই হারূনের প্রতিও ওহী পাঠান।

সূরা Ash-Shu'ara 26:13 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:14

Ash-Shu'ara · আয়াত 14

وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ

‘আর আমার বিরুদ্ধে তো তাদের এক অভিযোগ আছে, সুতরাং আমি আশংকা করছি যে, তারা আমাকে হত্যা করবে।’

সূরা Ash-Shu'ara 26:14 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:15

Ash-Shu'ara · আয়াত 15

قَالَ كَلَّا فَٱذْهَبَا بِـَٔايَٰتِنَآ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ

আল্লাহ্‌ বললেন, ‘না, কখনই নয়, অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শনসহ যান, আমরা তো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী।

সূরা Ash-Shu'ara 26:15 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:16

Ash-Shu'ara · আয়াত 16

فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘অতএব, আপনারা উভয়ে ফির‘আউনের কাছে যান এবং বলুন, ‘আমরা তো সৃষ্টিকুলের রবের রাসূল,

সূরা Ash-Shu'ara 26:16 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:17

Ash-Shu'ara · আয়াত 17

أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

যাতে তুমি আমাদের সাথে যেতে দাও বনী ইসরাইলকে [১]।’

অনুবাদকের টীকা

[১] বনী ইসরাঈল ছিল শাম দেশের বাসিন্দা। ফির‘আউন তাদেরকে স্বদেশে যেতে বাধা দিত। এভাবে চার শত বছর ধরে তারা ফির‘আউনের বন্দীশালায় গোলামীর জীবন যাপন করছিল। [দেখুন- বাগভী, কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:17 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:18

Ash-Shu'ara · আয়াত 18

قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ

ফির‘আউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন-পালন করিনি? আর তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ,

সূরা Ash-Shu'ara 26:18 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:19

Ash-Shu'ara · আয়াত 19

وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ

‘এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ; তুমি তো অকৃতজ্ঞ।’

সূরা Ash-Shu'ara 26:19 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:20

Ash-Shu'ara · আয়াত 20

قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ

মূসা বললেন, ‘আমি তো এটা করেছিলাম তখন, যখন আমি ছিলাম বিভ্ৰান্ত’ [২]।

অনুবাদকের টীকা

[১] সারকথা এই যে, এ হত্যাকাণ্ড অনিচ্ছাকৃতভাবে হয়েছিল। কাজেই এখানে ضلالة শব্দের অর্থ অজ্ঞাত তথা অনিচ্ছাকৃতভাবে কিবতীর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া। [ফাতহুল কাদীর, কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:20 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:21

Ash-Shu'ara · আয়াত 21

فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ

‘তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়ত) দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।

সূরা Ash-Shu'ara 26:21 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:22

Ash-Shu'ara · আয়াত 22

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

‘আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছ [১] ।’

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ তোমরা যদি বনী ইসরাঈলের প্রতি জুলুম-নিপীড়ন না চালাতে তাহলে আমি প্রতিপালিত হওয়ার জন্য তোমাদের গৃহে কেন আসতাম? তোমাদের জুলুমের কারণেই তো আমার মা আমাকে ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। নয়তো আমার লালন-পালনের জন্য কি আমার নিজের গৃহ ছিল না? তাই এ লালন-পালনের জন্য অনুগৃহীত করার খোঁটা দেয়া তোমার মুখে শোভা পায় না। [দেখুন- কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:22 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:23

Ash-Shu'ara · আয়াত 23

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَٰلَمِينَ

ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব আবার কী?’

সূরা Ash-Shu'ara 26:23 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:24

Ash-Shu'ara · আয়াত 24

قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُم مُّوقِنِينَ

মূসা বললেন, ‘তিনি আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

সূরা Ash-Shu'ara 26:24 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:25

Ash-Shu'ara · আয়াত 25

قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ

ফির‘আউন তার আশেপাশের লোকদের লক্ষ করে বলল, ‘তোমরা কি ভাল করে শুনছ না?’

সূরা Ash-Shu'ara 26:25 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:26

Ash-Shu'ara · আয়াত 26

قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

মূসা বললেন, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব।’

সূরা Ash-Shu'ara 26:26 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:27

Ash-Shu'ara · আয়াত 27

قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ

ফির‘আউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।’

সূরা Ash-Shu'ara 26:27 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:28

Ash-Shu'ara · আয়াত 28

قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُمْ تَعْقِلُونَ

মূসা বললেন, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব; যদি তোমরা বুঝে থাকো!’

সূরা Ash-Shu'ara 26:28 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:29

Ash-Shu'ara · আয়াত 29

قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ

ফির‘আউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্ৰহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব।’

সূরা Ash-Shu'ara 26:29 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:30

Ash-Shu'ara · আয়াত 30

قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ

মূসা বললেন, ‘আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও [১]?’

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্র বিশ্ব-জাহানের, আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে সুস্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে? [দেখুন- বাগভী]

সূরা Ash-Shu'ara 26:30 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:31

Ash-Shu'ara · আয়াত 31

قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

ফির‘আউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর।’

সূরা Ash-Shu'ara 26:31 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:32

Ash-Shu'ara · আয়াত 32

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ

তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগরে [১] পরিণত হল।

অনুবাদকের টীকা

[১] কুরআন মজীদে কোনো জায়গায় এ জন্য حيّة (সাপ) আবার কোথাও جانّ (ছোট সাপ) শব্দ ব্যবহার করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে ثعبان (অজগর)। এর ব্যাখ্যা এভাবে করা যায় যে حيّة আরবী ভাষায় সর্পজাতির সাধারণ নাম। তা ছোট সাপও হতে পারে আবার বড় সাপও হতে পারে। আর ثعبان শব্দ ব্যবহার করার কারণ হচ্ছে এই যে, দৈহিক আয়তন ও স্থূলতার দিক দিয়ে তা ছিল অজগরের মতো। অন্যদিকে جان শব্দ ব্যবহার করা হয়েছে ছোট সাপের মতো তার ক্ষীপ্ৰতা ও তেজস্বীতার জন্য। [দেখুন- ফাতহুল কাদীর]

সূরা Ash-Shu'ara 26:32 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:33

Ash-Shu'ara · আয়াত 33

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ

আর মূসা তার হাত বের করলে তৎক্ষনাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল।

সূরা Ash-Shu'ara 26:33 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:34

Ash-Shu'ara · আয়াত 34

قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌ

ফির‘আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর!

সূরা Ash-Shu'ara 26:34 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:35

Ash-Shu'ara · আয়াত 35

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ

‘সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদুবলে বহিস্কৃত করতে চায়। এখন তোমরা কী করতে বল?’

সূরা Ash-Shu'ara 26:35 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:36

Ash-Shu'ara · আয়াত 36

قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ

তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,

সূরা Ash-Shu'ara 26:36 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:37

Ash-Shu'ara · আয়াত 37

يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ

‘যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে।’

সূরা Ash-Shu'ara 26:37 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:38

Ash-Shu'ara · আয়াত 38

فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ

অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল,

সূরা Ash-Shu'ara 26:38 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:39

Ash-Shu'ara · আয়াত 39

وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ

এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হচ্ছে কি?

সূরা Ash-Shu'ara 26:39 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:40

Ash-Shu'ara · আয়াত 40

لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ

‘যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়।’

সূরা Ash-Shu'ara 26:40 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:41

Ash-Shu'ara · আয়াত 41

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ

অতঃপর জাদুকরেরা এসে ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’

সূরা Ash-Shu'ara 26:41 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:42

Ash-Shu'ara · আয়াত 42

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ

ফির‘আউন বলল, ‘হ্যাঁ, তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হবে।’

সূরা Ash-Shu'ara 26:42 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:43

Ash-Shu'ara · আয়াত 43

قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ

মূসা তাদেরকে বললেন, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।’

সূরা Ash-Shu'ara 26:43 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:44

Ash-Shu'ara · আয়াত 44

فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَٰلِبُونَ

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ‘ফির‘আউনের ইযযতের শপথ! আমরাই তো বিজয়ী হব।’

সূরা Ash-Shu'ara 26:44 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:45

Ash-Shu'ara · আয়াত 45

فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা সেটা তাদের অলীক কীর্তিগুলোকে গ্ৰাস করতে লাগল।

সূরা Ash-Shu'ara 26:45 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:46

Ash-Shu'ara · আয়াত 46

فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ

তখন জাদুকরেরা সাজদাবনত হয়ে পড়ল।

সূরা Ash-Shu'ara 26:46 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:47

Ash-Shu'ara · আয়াত 47

قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ

তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি---

সূরা Ash-Shu'ara 26:47 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:48

Ash-Shu'ara · আয়াত 48

رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ

‘যিনি মূসা ও হারূনেরও রব।’

সূরা Ash-Shu'ara 26:48 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:49

Ash-Shu'ara · আয়াত 49

قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

ফির‘আউন বলল, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে? সে-ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই।’

সূরা Ash-Shu'ara 26:49 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:50

Ash-Shu'ara · আয়াত 50

قَالُوا۟ لَا ضَيْرَ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ

তারা বলল, ‘কোনো ক্ষতি নেই [১], আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ যখন ফির‘আউন জাদুকরদেরকে বিশ্বাস স্থাপনের কারণে হত্যা, হস্ত-পদ কর্তন ও শূলে চড়ানোর হুমকি দিল, তখন জাদুকররা অত্যন্ত তাচ্ছিল্যাভরে জবাব দিল: তুমি যা করতে পার কর। আমাদের কোনো ক্ষতি নেই। আমরা নিহত হলেও পালনকর্তার কাছে পৌঁছে যাব, সেখানের আরামই আরাম। [কুরতুবী, ফাতহুল কাদীর, মুয়াসসার]

সূরা Ash-Shu'ara 26:50 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:51

Ash-Shu'ara · আয়াত 51

إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ

আমরা আশা করি যে, আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী।’

সূরা Ash-Shu'ara 26:51 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:52

Ash-Shu'ara · আয়াত 52

وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ

আর আমরা মূসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে, ‘আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হউন [১], অবশ্যই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।’

অনুবাদকের টীকা

[১] এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এক বেদুঈনের বাসায় গেলে সে তাঁকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন: তুমি আমার সাথে সাক্ষাত করতে এসো। বেদুঈন রাসূলের সাথে সাক্ষাত করতে আসলে রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, কিছু চাও? সে বলল: এক উট তার মালামালসহ, আর কিছু ছাগল যা আমার স্ত্রী দোহাতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি বনী ইসরাঈলের বৃদ্ধার মত হতে পারলে না? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, বনী ইসরাঈলের বৃদ্ধা, হে আল্লাহ্‌র রাসূল, সে আবার কে? রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন, মূসা ‘আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদের নিয়ে বের হলেন, তখন পথ হারিয়ে ফেললেন। তিনি বনী ইসরাঈলদের বললেন, কেন এমন হল? তখন তাদের মাঝে আলেমগণ বললেন, ইউসুফ ‘আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে, বনী ইসরাঈল মিসর ছেড়ে যাওয়ার সময় অবশ্যই তার কফিনের বাক্স সাথে নিয়ে যাবে। আর যেহেতু তা নেয়া হয়নি, সেহেতু পথ হারিয়ে যাচ্ছে। তখন ইউসুফ ‘আলাইহিস সালামের কফিনের সন্ধান করা হল, কেউই তার হদিস দিতে পারল না, শুধু এক বৃদ্ধা ব্যতীত। কিন্তু সে শর্ত সাপেক্ষে বলতে রাজী হল। সে জান্নাতে মূসা ‘আলাইহিস সালামের সাথে থাকার শর্ত দিল। মূসা ‘আলাইহিস সালাম কিছুতেই রাজী হন না। শেষ পর্যন্ত আল্লাহ্‌র নির্দেশে মূসা ‘আলাইহিস সালাম রাজী হলেন। তখন বৃদ্ধা এক এলাকায় সেটা দেখিয়ে দিল। সেখানে পানি ছিল। লোকজন সেই পানি সেঁচে ইউসুফ ‘আলাইহিস সালামের কফিনের বাক্স বের করে আনলে সমস্ত পথ স্পষ্ট হয়ে যায়। [ইবন হিব্বান ৭২৩, মুস্তাদরাকে হাকিম ২/৪০৪-৪০৫, ৫৭১, ৫৭২]

সূরা Ash-Shu'ara 26:52 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:53

Ash-Shu'ara · আয়াত 53

فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ

তারপর ফির‘আউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাল,

সূরা Ash-Shu'ara 26:53 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:54

Ash-Shu'ara · আয়াত 54

إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ

এ বলে, ‘এরা তো ক্ষুদ্র একটি দল

সূরা Ash-Shu'ara 26:54 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:55

Ash-Shu'ara · আয়াত 55

وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ

আর তারা তো আমাদের ক্ৰোধ উদ্রেক করেছে;

সূরা Ash-Shu'ara 26:55 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:56

Ash-Shu'ara · আয়াত 56

وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ

আর আমরা তো সবাই সদা সতর্ক।’

সূরা Ash-Shu'ara 26:56 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:57

Ash-Shu'ara · আয়াত 57

فَأَخْرَجْنَٰهُم مِّن جَنَّٰتٍ وَعُيُونٍ

পরিণামে আমরা ফির‘আউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হতে

সূরা Ash-Shu'ara 26:57 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:58

Ash-Shu'ara · আয়াত 58

وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ

এবং ধন-ভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে।

সূরা Ash-Shu'ara 26:58 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:59

Ash-Shu'ara · আয়াত 59

كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

এরূপই ঘটেছিল এবং আমরা বনী ইসরাঈলকে করেছিলাম এসবের অধিকারী [১]।

অনুবাদকের টীকা

[১] এ আয়াতে বাহ্যতঃ বলা হয়েছে যে, ফির‘আউন সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি, বাগ-বাগিচা ও ধন-ভাণ্ডারের মালিক তাদের নিমজ্জিত হওয়ার পর বনী ইসরাঈলকে করে দেয়া হয়। [তাবারী, কুরতুবী] এই ঘটনাটি কুরআনুল কারীমের একাধিক সূরায় ব্যক্ত হয়েছে। যেমন, সূরা আল-আ‘রাফের ১৩৬ ও ১৩৭ নং আয়াতে, সূরা আল-কাসাসের ৫ নং আয়াতে, সূরা আদ-দোখানের ২৫ থেকে ২৮ নং আয়াতসমূহে এবং সূরা আশ-শু'আরার আলোচ্য ৫৯ নং আয়াতে এ ঘটনা উল্লেখিত হয়েছে।

সূরা Ash-Shu'ara 26:59 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:60

Ash-Shu'ara · আয়াত 60

فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ

অতঃপর তারা সূর্যোদয়কালে তাদের পিছনে এসে পড়ল।

সূরা Ash-Shu'ara 26:60 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:61

Ash-Shu'ara · আয়াত 61

فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ

অতঃপর যখন দু‘দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম!’

সূরা Ash-Shu'ara 26:61 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:62

Ash-Shu'ara · আয়াত 62

قَالَ كَلَّآ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ

মূসা বললেন, ‘কখনই নয়! আমার সঙ্গে আছেন আমার রব [১]; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।’

অনুবাদকের টীকা

[১] পশ্চাদ্ধাবনকারী ফির‘আউনী সৈন্য বাহিনী যখন তাদের সামনে এসে যায়, তখন সমগ্র বনী ইসরাঈল চিৎকার করে উঠল, হায়! আমরা তো ধরা পড়ে গেলাম! আর ধরা পড়ার মধ্যে সন্দেহ ও দেরীই বা কি ছিল, পশ্চাতে অতিবিক্রম সেনাবাহিনী এবং সম্মুখে সমুদ্র-অন্তরায়। এই পরিস্থিতি মূসা ‘আলাইহিস সালামেরও অগোচরে ছিল না। কিন্তু তিনি দৃঢ়তার হিমালয় হয়ে আল্লাহ্‌ তা‘আলার প্রতিশ্রুতিতে দৃঢ় বিশ্বাসী ছিলেন। তিনি তখনো সজোরে বলেন, كَلاَّ আমরা তো ধরা পড়তে পারি না। إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ আমার সাথে আমার পালনকর্তা আছেন। তিনি আমাদের পথ বলে দেবেন। [দেখুন-কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:62 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:63

Ash-Shu'ara · আয়াত 63

فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ

অতঃপর আমরা মূসার প্রতি ওহী করলাম যে, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন। ফলে তা বিভক্ত প্ৰত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল [১];

অনুবাদকের টীকা

[১] অৰ্থাৎ পানি উভয় দিকে খুব উচু উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিল। [কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:63 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:64

Ash-Shu'ara · আয়াত 64

وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ

আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,

সূরা Ash-Shu'ara 26:64 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:65

Ash-Shu'ara · আয়াত 65

وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ

এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে,

সূরা Ash-Shu'ara 26:65 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:66

Ash-Shu'ara · আয়াত 66

ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ

তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে।

সূরা Ash-Shu'ara 26:66 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:67

Ash-Shu'ara · আয়াত 67

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

সূরা Ash-Shu'ara 26:67 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:68

Ash-Shu'ara · আয়াত 68

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:68 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:69

Ash-Shu'ara · আয়াত 69

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ

আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন।

সূরা Ash-Shu'ara 26:69 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:70

Ash-Shu'ara · আয়াত 70

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ

যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করা?’

সূরা Ash-Shu'ara 26:70 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:71

Ash-Shu'ara · আয়াত 71

قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ

তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’

সূরা Ash-Shu'ara 26:71 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:72

Ash-Shu'ara · আয়াত 72

قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ

তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’

সূরা Ash-Shu'ara 26:72 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:73

Ash-Shu'ara · আয়াত 73

أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ

‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’

সূরা Ash-Shu'ara 26:73 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:74

Ash-Shu'ara · আয়াত 74

قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ

তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’

সূরা Ash-Shu'ara 26:74 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:75

Ash-Shu'ara · আয়াত 75

قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ

ইবরাহীম বললেন, ‘তোমরা কি ভাবে দেখেছ, যাদের ‘ইবাদাত তোমরা করে থাক,

সূরা Ash-Shu'ara 26:75 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:76

Ash-Shu'ara · আয়াত 76

أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ

‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা!

সূরা Ash-Shu'ara 26:76 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:77

Ash-Shu'ara · আয়াত 77

فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَٰلَمِينَ

সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।

সূরা Ash-Shu'ara 26:77 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:78

Ash-Shu'ara · আয়াত 78

ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ

‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন।

সূরা Ash-Shu'ara 26:78 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:79

Ash-Shu'ara · আয়াত 79

وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ

আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান।

সূরা Ash-Shu'ara 26:79 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:80

Ash-Shu'ara · আয়াত 80

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

‘এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন [১];

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। এখানে লক্ষণীয় ব্যাপার যে, রোগাক্ৰান্ত হওয়াকে ইবরাহীম ‘আলাইহিস সালাম তার নিজের দিকে সম্পর্কযুক্ত করেছেন, যদিও আল্লাহ্‌র নির্দেশেই সবকিছু হয়। এটাই হল আল্লাহ্‌র সাথে আদাব বা শিষ্টাচার। [দেখুন-বাগভী, কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:80 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:81

Ash-Shu'ara · আয়াত 81

وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ

‘আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন।

সূরা Ash-Shu'ara 26:81 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:82

Ash-Shu'ara · আয়াত 82

وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ

‘এবং যার কাছে আশা করি যে, তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন।

সূরা Ash-Shu'ara 26:82 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:83

Ash-Shu'ara · আয়াত 83

رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ

‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন।

সূরা Ash-Shu'ara 26:83 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:84

Ash-Shu'ara · আয়াত 84

وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ

‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন [১],

অনুবাদকের টীকা

[১] এ আয়াতের অর্থ এই যে, আল্লাহ্‌ আমাকে এমন সুন্দর তরিকা ও উত্তম নিদর্শন দান করুন, যা কেয়ামত পর্যন্ত মানবজাতি অনুসরণ করে এবং আমাকে উৎকৃষ্ট আলোচনা ও সদগুণাবলী দ্বারা স্মরণ করে। [ফাতহুল কাদীর, বাগভী, কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:84 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:85

Ash-Shu'ara · আয়াত 85

وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ

‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন,

সূরা Ash-Shu'ara 26:85 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:86

Ash-Shu'ara · আয়াত 86

وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ

‘আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন [১]।

অনুবাদকের টীকা

[১] পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে, مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ ‘‘আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মু’মিনদের জন্য সংগত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চিতই তারা জাহান্নামী।” [সূরা আত-তাওবা ১১৩] কুরআনুল করীমের এই ফরমান জারি হওয়ার পর এখন যার মৃত্যু কুফরের উপর নিশ্চিত ও অবধারিত; তার জন্য মাগফেরাতের দো‘আ করা অবৈধ ও হারাম। কিন্তু এ আয়াতে আল্লাহ্‌ তা‘আলা ইবরাহীম ‘আলাইহিস সালামের দো‘আ উল্লেখ করে বলেছেন: وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ “আর আমার পিতাকে ক্ষমা করে দিন তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন।” তা থেকে প্রশ্ন দেখা দেয় যে, উপরোক্ত নিষেধাজ্ঞার পর ইবরাহীম ‘আলাইহিস সালাম তার মুশরিক পিতার জন্য কেন মাগফেরাতের দো‘আ করলেন? আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন নিজেই কুরআনুল কারীমে এ প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ -অর্থাৎ “ ইবরাহীম তাঁর পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে; তারপর যখন এটা তাঁর কাছে সুস্পষ্ট হল যে, সে আল্লাহ্‌র শত্রু তখন ইবরাহীম তার থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করলেন। ইবরাহীম তো কোমল হৃদয় ও সহনশীল।” [সূরা আত-তাওবা ১১৪]

সূরা Ash-Shu'ara 26:86 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:87

Ash-Shu'ara · আয়াত 87

وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ

‘এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে [২]

অনুবাদকের টীকা

[২] অর্থাৎ ইবরাহীম ‘আলাইহিস সালাম বললেন, ‘হে আমার রব! যেদিন সমস্ত সৃষ্টিজগতকে পুনরুত্থান করা হবে, সেই কেয়ামতের দিন আমাকে লজ্জিত করবেন না।’ হাদীসে এসেছে, ইবরাহীম আলাইহিস সালাম কেয়ামতের দিন তার পিতা আজরকে তার মুখে ধুলিমলিন কুৎসিত অবস্থায় দেখতে পাবেন। তখন ইবরাহীম ‘আলাইহিস সালাম তাকে বলবেন: আমি কি আপনাকে বলিনি যে, আমার অবাধ্য হবেন না? তখন তার বাবা তাকে বলবেন: আমি আজ তোমার অবাধ্য হব না। তখন ইবরাহীম ‘আলাইহিস সালাম বলবেন: হে রব! আপনি আমাকে পুনরুত্থান দিনে লজ্জিত না করার ওয়াদা করেছেন। আমার পিতার ধ্বংসের চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তখন আল্লাহ্‌ তা‘আলা বলবেন: আমি কাফেরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর বলা হবে: হে ইবরাহীম! আপনার পায়ের নীচে কি? তখন তিনি তাকালে দেখতে পাবেন বিদঘুটে কুৎসিত হায়েনা জাতীয় এক প্রাণী। তখন তার চার পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (অর্থাৎ সে এমন ঘৃণিত হবে যে, ইবরাহীম ‘আলাইহিস সালাম তার জন্য কথা বলতে চাইবেন না।) [বুখারী ৩৩৫০]

সূরা Ash-Shu'ara 26:87 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:88

Ash-Shu'ara · আয়াত 88

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

‘যে দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না;

সূরা Ash-Shu'ara 26:88 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:89

Ash-Shu'ara · আয়াত 89

إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

‘সে দিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহ্‌র কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।’

সূরা Ash-Shu'ara 26:89 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:90

Ash-Shu'ara · আয়াত 90

وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ

আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত,

সূরা Ash-Shu'ara 26:90 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:91

Ash-Shu'ara · আয়াত 91

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ

এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম [১];

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ একদিকে মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করার আগেই দেখতে থাকবে, আল্লাহ্‌র মেহেরবানীতে কেমন নিয়ামতে পরিপূর্ণ জায়গায় তারা যাবে। অন্যদিকে পথভ্রষ্টরা তখনো হাশরের ময়দানেই অবস্থান করবে। যে জাহান্নামে তাদের গিয়ে থাকতে হবে তার ভয়াবহ দৃশ্য তাদের সামনে উপস্থাপিত করা হবে। [দেখুন-ফাতহুল কাদীর, কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:91 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:92

Ash-Shu'ara · আয়াত 92

وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ

তাদেরকে বলা হবে, ‘তারা কোথায়, তোমরা যাদের ‘ইবাদাত করতে---

সূরা Ash-Shu'ara 26:92 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:93

Ash-Shu'ara · আয়াত 93

مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ

‘আল্লাহ্‌র পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?’

সূরা Ash-Shu'ara 26:93 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:94

Ash-Shu'ara · আয়াত 94

فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ

অতঃপর তাদেরকে এবং পথ ভ্ৰষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে [১],

অনুবাদকের টীকা

[১] মূলে كُبْكِبُوا শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দু’টি অর্থ নিহিত। এক. একজনের উপর অন্য একজনকে ধাক্কা দিয়ে অধোমুখী করে ফেলে দেয়া হবে। দুই. তারা জাহান্নামের গর্তের তলদেশ পর্যন্ত গড়িয়ে যেতে থাকবে। [দেখুন-কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:94 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:95

Ash-Shu'ara · আয়াত 95

وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ

এবং ইবলীসের বাহিনীর সকলকেও।

সূরা Ash-Shu'ara 26:95 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:96

Ash-Shu'ara · আয়াত 96

قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ

তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে,

সূরা Ash-Shu'ara 26:96 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:97

Ash-Shu'ara · আয়াত 97

تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ

‘আল্লাহ্‌র শপথ! আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম,’

সূরা Ash-Shu'ara 26:97 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:98

Ash-Shu'ara · আয়াত 98

إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ

‘যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম।

সূরা Ash-Shu'ara 26:98 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:99

Ash-Shu'ara · আয়াত 99

وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ

‘আর আমাদেরকে কেবল দুস্কৃতিকারীরাই পথভ্ৰষ্ট করেছিল;

সূরা Ash-Shu'ara 26:99 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:100

Ash-Shu'ara · আয়াত 100

فَمَا لَنَا مِن شَٰفِعِينَ

‘অতএব, আমাদের কোনো সুপারিশকারী নেই।

সূরা Ash-Shu'ara 26:100 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:101

Ash-Shu'ara · আয়াত 101

وَلَا صَدِيقٍ حَمِيمٍ

এবং কোনো সহৃদয় বন্ধুও নেই।

সূরা Ash-Shu'ara 26:101 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:102

Ash-Shu'ara · আয়াত 102

فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

‘হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম [১]!’

অনুবাদকের টীকা

[১] এ আকাংখার জবাবও কুরআনের এভাবে দেয়া হয়েছে, “যদি তাদেরকে পূর্ববর্তী জীবনে ফিরিয়ে দেয়া হয় তাহলে তারা তাই করতে থাকবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে।” [সূরা আল-আন‘আম ২৮]

সূরা Ash-Shu'ara 26:102 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:103

Ash-Shu'ara · আয়াত 103

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

সূরা Ash-Shu'ara 26:103 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:104

Ash-Shu'ara · আয়াত 104

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:104 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:105

Ash-Shu'ara · আয়াত 105

كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ

নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল।

সূরা Ash-Shu'ara 26:105 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:106

Ash-Shu'ara · আয়াত 106

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

সূরা Ash-Shu'ara 26:106 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:107

Ash-Shu'ara · আয়াত 107

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা Ash-Shu'ara 26:107 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:108

Ash-Shu'ara · আয়াত 108

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

‘অতএব, তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর [১]।

অনুবাদকের টীকা

[১] আয়াতটি তাকীদ বা গুরুত্ব প্রকাশের জন্য এবং একথা ব্যক্ত করার জন্য আনা হয়েছে যে, রাসূলের আনুগত্য ও আল্লাহ্‌কে ভয় করার জন্য কেবল রাসূলের বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা অথবা কেবল প্রচারকার্যে প্রতিদান না চাওয়াই যথেষ্ট ছিল। কিন্তু যে রাসূলের মধ্যে সবগুলো গুণই বিদ্যমান আছে, তার আনুগত্য করা ও আল্লাহ্‌কে ভয় করা তো আরো অপরিহার্য হয়ে পড়ে। [ফাতহুল কাদীর]

সূরা Ash-Shu'ara 26:108 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:109

Ash-Shu'ara · আয়াত 109

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না; আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

সূরা Ash-Shu'ara 26:109 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:110

Ash-Shu'ara · আয়াত 110

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।’

সূরা Ash-Shu'ara 26:110 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:111

Ash-Shu'ara · আয়াত 111

قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ

তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?’

সূরা Ash-Shu'ara 26:111 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:112

Ash-Shu'ara · আয়াত 112

قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

নূহ বললেন, ‘তারা কী করত তা আমার জানার কি দরকার?’

সূরা Ash-Shu'ara 26:112 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:113

Ash-Shu'ara · আয়াত 113

إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى لَوْ تَشْعُرُونَ

‘তাদের হিসেব গ্রহণ তো আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে!

সূরা Ash-Shu'ara 26:113 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:114

Ash-Shu'ara · আয়াত 114

وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ

আর আমি তো ‘মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই।

সূরা Ash-Shu'ara 26:114 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:115

Ash-Shu'ara · আয়াত 115

إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ

‘আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী।’

সূরা Ash-Shu'ara 26:115 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:116

Ash-Shu'ara · আয়াত 116

قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ

তারা বলল, ‘হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই পাথরের আঘাতে নিহতদের মধ্যে শামিল হবে।’

সূরা Ash-Shu'ara 26:116 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:117

Ash-Shu'ara · আয়াত 117

قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ

নূহ বললেন, ‘হে আমার রব! আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যারোপ করেছে।

সূরা Ash-Shu'ara 26:117 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:118

Ash-Shu'ara · আয়াত 118

فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

কাজেই আপনি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে, তাদেরকে রক্ষা করুন [১]।’

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ নূহ ‘আলাইহিস সালাম দো‘আ করলেন যে, হে আল্লাহ্‌! আপনি আমার ও আমার জাতির মধ্যে ফায়সালা করে দিন এবং আমাকে ও আমার সাখী ঈমানদারদেরকে রক্ষা করুন। [দেখুন-মুয়াসসার] অন্যান্য সূরাসমূহেও নূহ ‘আলাইহিস সালামের এ দো‘আ এবং আল্লাহ্‌র পক্ষ থেকে তার জবাব উল্লেখ করা হয়েছে। যেমন, সূরা আল-কামার ১০-১8।

সূরা Ash-Shu'ara 26:118 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:119

Ash-Shu'ara · আয়াত 119

فَأَنجَيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

অতঃপর আমরা তাকে ও তার সঙ্গে যারা ছিল, তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে [১]।

অনুবাদকের টীকা

[১] “বোঝাই নৌযান” এর অর্থ হচ্ছে, এ নৌকাটি সকল মু‘মিন ও সকল প্রাণীতে পরিপূর্ণ ছিল। [দেখুন- ফাতহুল কাদীর, সা‘দী] পূর্বেই এ প্রাণীদের এক একটি জোড়া সংগে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত দেখুন সূরা হূদ ৪০ আয়াত।

সূরা Ash-Shu'ara 26:119 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:120

Ash-Shu'ara · আয়াত 120

ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ

এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।

সূরা Ash-Shu'ara 26:120 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:121

Ash-Shu'ara · আয়াত 121

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার নয়।

সূরা Ash-Shu'ara 26:121 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:122

Ash-Shu'ara · আয়াত 122

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:122 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:123

Ash-Shu'ara · আয়াত 123

كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ

‘আদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।

সূরা Ash-Shu'ara 26:123 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:124

Ash-Shu'ara · আয়াত 124

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই হূদ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

সূরা Ash-Shu'ara 26:124 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:125

Ash-Shu'ara · আয়াত 125

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা Ash-Shu'ara 26:125 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:126

Ash-Shu'ara · আয়াত 126

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

‘অতএব, তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

সূরা Ash-Shu'ara 26:126 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:127

Ash-Shu'ara · আয়াত 127

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই।

সূরা Ash-Shu'ara 26:127 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:128

Ash-Shu'ara · আয়াত 128

أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ

‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে [১] স্তম্ভ নির্মাণ করছ নিরর্থক [২]?

অনুবাদকের টীকা

[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার মতে رِيعٍ উচ্চ স্থানকে বলা হয়। মুজাহিদ ও অনেক তাফসীরবিদের মতে رِيعٍ দুই পাহাড়ের মধ্যবর্তী পথকে বলা হয়। [কুরতুবী] [২] ايَةً এর আসল অর্থ নিদর্শন। এস্থলে সুউচ্চ স্মৃতিসৌধ বোঝানো হয়েছে। تَعۡبَثُونَ শব্দটি عبث থেকে উদ্ভূত। এর অর্থ অযথা বা যাতে কোনো প্রকার উপকার নেই। এখানে অর্থ এই যে, তারা অযথা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করত, যার কোনো প্রয়োজন ছিল না। এতে শুধু গৰ্ব করাই উদ্দেশ্য থাকত। [ইবন কাসীর]

সূরা Ash-Shu'ara 26:128 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:129

Ash-Shu'ara · আয়াত 129

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ

‘আর তোমরা প্রাসাদসমূহ [১] নির্মাণ করছ যেন তোমরা স্থায়ী হবে [২]।

অনুবাদকের টীকা

[১] مَصَانِعَ শব্দটি مِصْنَعٌ এর বহুবচন। কাতাদাহ বলেন, مَصَانِعَ বলে পানির চৌবাচ্চা বোঝানো হয়েছে; কিন্তু মুজাহিদ বলেন যে, এখানে সুদৃঢ় প্রাসাদ বোঝানো হয়েছে। [ইবন কাসীর] [২] لَعَكَّكُمْ تَخْلُدُوْنَ ইমাম বুখারী সহীহ বুখারীতে বর্ণনা করেন যে, এখানে لعل শব্দটি تشبيه অর্থাৎ উদাহরণ অর্থে ব্যবহৃত হয়েছে। ইবন আব্বাস এর অনুবাদে বলেন, كَأَنَّكُمْ تَخْلُدُوْنَ -অর্থাৎ যেন তোমরা চিরকাল থাকবে। [কুরতুবী]

সূরা Ash-Shu'ara 26:129 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:130

Ash-Shu'ara · আয়াত 130

وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ

আর যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক স্বেচ্ছাচারী হয়ে।

সূরা Ash-Shu'ara 26:130 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:131

Ash-Shu'ara · আয়াত 131

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

সূরা Ash-Shu'ara 26:131 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:132

Ash-Shu'ara · আয়াত 132

وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ

আর তোমরা তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে দান করেছেন সে সমুদয়, যা তোমরা জান।

সূরা Ash-Shu'ara 26:132 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:133

Ash-Shu'ara · আয়াত 133

أَمَدَّكُم بِأَنْعَٰمٍ وَبَنِينَ

তিনি তোমাদেরকে দান করেছেন চতুস্পদ জন্তু ও পুত্ৰ সন্তান,

সূরা Ash-Shu'ara 26:133 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:134

Ash-Shu'ara · আয়াত 134

وَجَنَّٰتٍ وَعُيُونٍ

এবং উদ্যান ও প্রস্রবণ;

সূরা Ash-Shu'ara 26:134 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:135

Ash-Shu'ara · আয়াত 135

إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিনের শাস্তির।’

সূরা Ash-Shu'ara 26:135 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:136

Ash-Shu'ara · আয়াত 136

قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ

তারা বলল, ‘তুমি উপদেশ দাও বা না-ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।

সূরা Ash-Shu'ara 26:136 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:137

Ash-Shu'ara · আয়াত 137

إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ

‘এটা তো কেবল পূর্ববর্তীদেরই স্বভাব।

সূরা Ash-Shu'ara 26:137 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:138

Ash-Shu'ara · আয়াত 138

وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

‘আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না।’

সূরা Ash-Shu'ara 26:138 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:139

Ash-Shu'ara · আয়াত 139

فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَٰهُمْ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল ফলে আমরা তাদেরকে ধ্বংস করলাম। এতে তো অবশ্যই আছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় [১]।

অনুবাদকের টীকা

[১] আল্লাহ্‌ তা‘আলা বলেছেন যে, তারা তাদের নবী হুদ আলাইহিস সালামের উপর মিথ্যারোপ করেছিল, ফলে আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। [ইবন কাসীর]

সূরা Ash-Shu'ara 26:139 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:140

Ash-Shu'ara · আয়াত 140

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:140 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:141

Ash-Shu'ara · আয়াত 141

كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ

সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।

সূরা Ash-Shu'ara 26:141 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:142

Ash-Shu'ara · আয়াত 142

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই সালিহ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

সূরা Ash-Shu'ara 26:142 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:143

Ash-Shu'ara · আয়াত 143

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা Ash-Shu'ara 26:143 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:144

Ash-Shu'ara · আয়াত 144

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর,

সূরা Ash-Shu'ara 26:144 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:145

Ash-Shu'ara · আয়াত 145

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

সূরা Ash-Shu'ara 26:145 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:146

Ash-Shu'ara · আয়াত 146

أَتُتْرَكُونَ فِى مَا هَٰهُنَآ ءَامِنِينَ

‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে, যা এখানে আছে তাতে-

সূরা Ash-Shu'ara 26:146 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:147

Ash-Shu'ara · আয়াত 147

فِى جَنَّٰتٍ وَعُيُونٍ

‘উদ্যানে, প্রস্রবণে

সূরা Ash-Shu'ara 26:147 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:148

Ash-Shu'ara · আয়াত 148

وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ

‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?

সূরা Ash-Shu'ara 26:148 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:149

Ash-Shu'ara · আয়াত 149

وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَٰرِهِينَ

‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর নির্মাণ করছ।

সূরা Ash-Shu'ara 26:149 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:150

Ash-Shu'ara · আয়াত 150

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর

সূরা Ash-Shu'ara 26:150 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:151

Ash-Shu'ara · আয়াত 151

وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ

আর তোমরা সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না;

সূরা Ash-Shu'ara 26:151 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:152

Ash-Shu'ara · আয়াত 152

ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ

‘যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।’

সূরা Ash-Shu'ara 26:152 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:153

Ash-Shu'ara · আয়াত 153

قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।

সূরা Ash-Shu'ara 26:153 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:154

Ash-Shu'ara · আয়াত 154

مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

‘তুমি তো আমাদের মতই একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’

সূরা Ash-Shu'ara 26:154 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:155

Ash-Shu'ara · আয়াত 155

قَالَ هَٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ

সালিহ বললেন, ‘এটা একটা উষ্ট্ৰী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা;

সূরা Ash-Shu'ara 26:155 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:156

Ash-Shu'ara · আয়াত 156

وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ

‘আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না; করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’

সূরা Ash-Shu'ara 26:156 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:157

Ash-Shu'ara · আয়াত 157

فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَٰدِمِينَ

অতঃপর তারা সেটাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হল।

সূরা Ash-Shu'ara 26:157 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:158

Ash-Shu'ara · আয়াত 158

فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

অতঃপর শাস্তি তাদেরকে গ্ৰাস করল। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

সূরা Ash-Shu'ara 26:158 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:159

Ash-Shu'ara · আয়াত 159

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:159 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:160

Ash-Shu'ara · আয়াত 160

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ

লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,

সূরা Ash-Shu'ara 26:160 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:161

Ash-Shu'ara · আয়াত 161

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

সূরা Ash-Shu'ara 26:161 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:162

Ash-Shu'ara · আয়াত 162

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা Ash-Shu'ara 26:162 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:163

Ash-Shu'ara · আয়াত 163

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

সূরা Ash-Shu'ara 26:163 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:164

Ash-Shu'ara · আয়াত 164

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

সূরা Ash-Shu'ara 26:164 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:165

Ash-Shu'ara · আয়াত 165

أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَٰلَمِينَ

‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও?

সূরা Ash-Shu'ara 26:165 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:166

Ash-Shu'ara · আয়াত 166

وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ

‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালংঘনকারী সম্প্রদায়।’

সূরা Ash-Shu'ara 26:166 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:167

Ash-Shu'ara · আয়াত 167

قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ

তারা বলল, ‘হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে।’

সূরা Ash-Shu'ara 26:167 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:168

Ash-Shu'ara · আয়াত 168

قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ

লূত বললেন, ‘আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী।

সূরা Ash-Shu'ara 26:168 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:169

Ash-Shu'ara · আয়াত 169

رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ

‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে তা থেকে রক্ষা করুন।’

সূরা Ash-Shu'ara 26:169 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:170

Ash-Shu'ara · আয়াত 170

فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

তারপর আমরা তাকে এবং তার পরিবার-পরিজনকে সকলকে রক্ষা করলাম।

সূরা Ash-Shu'ara 26:170 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:171

Ash-Shu'ara · আয়াত 171

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَ

এক বৃদ্ধা ছাড়া [১], যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

অনুবাদকের টীকা

[১] এখানে عَخُوز বলে লূত ‘আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। সে কওমে লূতের এই কুকর্মে সম্মত ছিল এবং কাফের ছিল। সূরা আত-তাহরীমে নূহ ও লুত আলাইহিমাস সালামের স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে: “এ মহিলা দু’টি আমার দু’জন সৎ বান্দার গৃহে ছিল। কিন্তু তারা তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করে।” [সূরা আত-তাহরীম ১০] অর্থাৎ তারা উভয়ই ছিল ঈমান শূন্য এবং নিজেদের সৎ স্বামীদের সাথে সহযোগিতা করার পরিবর্তে তারা তাদের কাফের জাতির সহযোগী হয়। এজন্য আল্লাহ্‌ যখন লূতের জাতির উপর আযাব নাযিল করার ফায়সালা করলেন এবং লূতকে নিজের পরিবার-পরিজনদের নিয়ে এ এলাকা ত্যাগ করার হুকুম দিলেন তখন সাথে সাথে নিজের স্ত্রীকে সংগে না নেয়ার হুকুমও দিলেন: “কাজেই কিছু রাত থাকতেই আপনি নিজের পরিবার-পরিজনদেরকে সাথে নিয়ে বের হয়ে যান এবং আপনাদের কেউ যেন পেছন ফিরে না তাকায়। কিন্তু আপনার স্ত্রীকে সংগে করে নিয়ে যাবেন না। তাদের ভাগ্যে যা ঘটবে তারও তাই ঘটবে।’’ [সূরা হূদ ৮১]

সূরা Ash-Shu'ara 26:171 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:172

Ash-Shu'ara · আয়াত 172

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

তারপর আমরা অপর সকলকে ধ্বংস করলাম।

সূরা Ash-Shu'ara 26:172 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:173

Ash-Shu'ara · আয়াত 173

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ

আর আমরা তাদের উপর শাস্তি মূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কত নিকৃষ্ট [১]!

অনুবাদকের টীকা

[১] কোনো কোনো মুফাসসিরের মতে, এ বৃষ্টি বলতে এখানে পানির বৃষ্টি বুঝানো হয়নি, বরং পাথর বৃষ্টির কথা বুঝানো হয়েছে। [দেখুন-তবারী, মুয়াসসার]

সূরা Ash-Shu'ara 26:173 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:174

Ash-Shu'ara · আয়াত 174

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

সূরা Ash-Shu'ara 26:174 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:175

Ash-Shu'ara · আয়াত 175

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:175 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:176

Ash-Shu'ara · আয়াত 176

كَذَّبَ أَصْحَٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ

আইকাবাসীরা [১] রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,

অনুবাদকের টীকা

[১] ইউসুফ ‘আলাইহিস সালামের পরে আল্লাহ্‌ তা‘আলা শু‘আইব ‘আলাইহিস সালামকে পাঠান। তার জাতি ছিল মাদইয়ান জাতি। [সূরা আল-আ‘রাফ ৮৫] মাদইয়ান ছিল শু‘আইব ‘আলাইহিস সালামের জাতির এক পূর্বপুরুষের নাম। অপরদিকে কখনো কখনো পবিত্ৰ কুরআনে শুয়াইব ‘আলাইহিস সালামের কওম সম্পর্কে বলা হয়েছে, ‘আসহাবুল আইকাহ’ বা গাছওয়ালাগণ। [সূরা আশ-শুয়ারা ১৭৬] অধিকাংশ মুফাসসিরদের মতে আইকাবাসী দ্বারা মাদইয়ান জাতিকে বুঝানো হয়েছে। [আদওয়া আল-বায়ান]

সূরা Ash-Shu'ara 26:176 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:177

Ash-Shu'ara · আয়াত 177

إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ

যখন শু‘আইব তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

সূরা Ash-Shu'ara 26:177 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:178

Ash-Shu'ara · আয়াত 178

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা Ash-Shu'ara 26:178 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:179

Ash-Shu'ara · আয়াত 179

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

সূরা Ash-Shu'ara 26:179 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:180

Ash-Shu'ara · আয়াত 180

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

সূরা Ash-Shu'ara 26:180 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:181

Ash-Shu'ara · আয়াত 181

أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ

‘মাপে পূর্ণ মাত্রায় দেবে; আর যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না

সূরা Ash-Shu'ara 26:181 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:182

Ash-Shu'ara · আয়াত 182

وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ

‘এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।

সূরা Ash-Shu'ara 26:182 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:183

Ash-Shu'ara · আয়াত 183

وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

‘আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।

সূরা Ash-Shu'ara 26:183 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:184

Ash-Shu'ara · আয়াত 184

وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ

আর তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে ও তোমাদের আগে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।’

সূরা Ash-Shu'ara 26:184 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:185

Ash-Shu'ara · আয়াত 185

قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্তর্ভুক্ত;

সূরা Ash-Shu'ara 26:185 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:186

Ash-Shu'ara · আয়াত 186

وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَٰذِبِينَ

‘আর তুমি তো আমাদের মতই একজন মানুষ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।

সূরা Ash-Shu'ara 26:186 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:187

Ash-Shu'ara · আয়াত 187

فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

‘সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও।’

সূরা Ash-Shu'ara 26:187 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:188

Ash-Shu'ara · আয়াত 188

قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

তিনি বললেন, ‘আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।’

সূরা Ash-Shu'ara 26:188 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:189

Ash-Shu'ara · আয়াত 189

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল [১]। এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি!

অনুবাদকের টীকা

[১] এই আয়াতের ঘটনা এই যে, আল্লাহ্‌ তা‘আলা এই সম্প্রদায়ের উপর তীব্র গরম চাপিয়ে দেন। ফলে তারা গৃহের ভেতরে ও বাইরে কোথাও শান্তি পেত না। এরপর তিনি তাদের নিকটবর্তী এক মাঠের উপর গাঢ় কালো মেঘ প্রেরণ করেন। এই মেঘের নীচে সুশীতল বায়ু ছিল। গরমে অস্থির সম্প্রদায় দৌড়ে দৌড়ে এই মেঘের নীচে জমায়েত হয়ে গেল, তখন তাদের উপর আল্লাহ্‌র সুনির্ধারিত শাস্তি এসে গেল। আর তাতে তারা সবাই ধ্বংস হয়ে গেল। [মুয়াসসার]

সূরা Ash-Shu'ara 26:189 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:190

Ash-Shu'ara · আয়াত 190

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এতে তো অবশ্যই রয়েছে নিদর্শন [১], আর তাদের অধিকাংশই মুমিন নয়।

অনুবাদকের টীকা

[১] শু‘আইব ‘আলাইহিস সালামের জাতির ধ্বংসের কথা পবিত্র কুরআনে বিভিন্নভাবে এসেছে। এর কারণ হল, শু‘আইব ‘আলাইহিস সালামের জাতির অপরাধ ছিল বিভিন্ন প্রকার। প্রত্যেক প্রকার অপরাধের জন্য তাদের শাস্তি হয়েছিল। সুতরাং আল্লাহ্‌ তা‘আলা যখন তাদের কোনো অপরাধের কথা উল্লেখ করেছেন, তখন সেখানে সে অপরাধ মোতাবেক শাস্তির কথাও উল্লেখ করেছেন। যেমন সূরা আশ-শু‘আরায় এসেছে, তারা বলেছিল: তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের জন্য আকাশের টুকরা ফেলে দাও। এর জবাবে আল্লাহ্‌ তা‘আলা তাদের শাস্তির কথা উল্লেখ করে বলেন, তাদেরকে ছায়ার দিনে শাস্তি পেয়ে বসল। [সূরা আশ-শু‘আরা ১৮৯] যা তাদের দাবীর সাথে সামঞ্জস্যপূর্ণ। সূরা আল-আ‘রাফের ৮৮ নং আয়াতে তারা শু‘আইব ‘আলাইহিস সালাম ও তার সাথীদেরকে এমন ভয় দেখাল যে, তারা কেঁপে উঠেছিল। তারা বলেছিল: “হে শু‘আইব! আমরা তোমাকে এবং যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের দলে ফিরে আসবে।” তাদের এ কথার জবাবে আল্লাহ্‌ তা‘আলা তাদের শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, “তাদেরকে পেয়ে বসল কম্পন।” [সূরা আল-আ‘রাফ ৯১] কিন্তু সূরা হূদের ৮৭ নং আয়াতে তারা শু‘আইব ‘আলাইহিস সালামের সালাত নিয়ে ঠাট্টা করে তাকে অপমান করেছিল। সে ঠাট্টার জবাবে আল্লাহ্‌ তা‘আলা তাদের শাস্তি হিসাবে বলেছেন, “তাদেরকে পেয়ে বসল চিৎকার।” [সূরা হুদ ৯৪]

সূরা Ash-Shu'ara 26:190 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:191

Ash-Shu'ara · আয়াত 191

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা Ash-Shu'ara 26:191 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:192

Ash-Shu'ara · আয়াত 192

وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَٰلَمِينَ

আর নিশ্চয় এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত।

সূরা Ash-Shu'ara 26:192 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:193

Ash-Shu'ara · আয়াত 193

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ

বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন।

সূরা Ash-Shu'ara 26:193 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:194

Ash-Shu'ara · আয়াত 194

عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ

আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।

সূরা Ash-Shu'ara 26:194 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:195

Ash-Shu'ara · আয়াত 195

بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ

সুস্পষ্ট আরবী ভাষায় [১]।

অনুবাদকের টীকা

[১] আয়াত থেকে জানা গেল যে, আরবী ভাষায় লিখিত কুরআনই কুরআন। অন্য যে কোনো ভাষায় কুরআনের কোনো বিষয়বস্তুর অনুবাদকে কুরআন বলা হবে না। [দেখুন- ইবন কাসীর]

সূরা Ash-Shu'ara 26:195 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:196

Ash-Shu'ara · আয়াত 196

وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ

আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।

সূরা Ash-Shu'ara 26:196 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:197

Ash-Shu'ara · আয়াত 197

أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

বনী ইসরাইলের আলেমগণ এ সম্পর্কে জানে---এটা কি তাদের জন্য নিদর্শন নয় [১]?

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ বনী ইসরাঈলের আলেমরা একথা জানে যে, কুরআন মজীদে যে শিক্ষা দেয়া হয়েছে তা ঠিক সেই একই শিক্ষা যা পূর্ববর্তী আসমানী কিতাবগুলোতে দেয়া হয়েছিল। মক্কাবাসীরা কিতাবের জ্ঞান না রাখলেও আশেপাশের এলাকায় বনী ইসরাঈলের বিপুল সংখ্যক আলেম ও বিদ্বান রয়েছে। তারা জানে, মুহাম্মাদ ইবন আবদুল্লাহ আজ প্রথমবার তাদের সামনে কোনো অভিনব ও অদ্ভুত “কথা” রাখেননি বরং হাজার হাজার বছর থেকে আল্লাহ্‌র নবীগণ এই একই কথা বারবার এনেছেন। এ নাযিলকৃত বিষয়ও সেই একই রব্বুল আলমীনের পক্ষ থেকে এসেছে যিনি পূর্ববর্তী কিতাবগুলো নাযিল করেছিলেন, এ কথাটি কি এ বিষয়ে নিশ্চিন্ততা অর্জন করার জন্য যথেষ্ট নয়? [দেখুন-ফাতহুল কাদীর]

সূরা Ash-Shu'ara 26:197 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:198

Ash-Shu'ara · আয়াত 198

وَلَوْ نَزَّلْنَٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ

আর আমরা যদি এটা কোনো অনারবের উপর নাযিল করতাম

সূরা Ash-Shu'ara 26:198 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:199

Ash-Shu'ara · আয়াত 199

فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ

এবং এটা সে তাদের কাছে পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না;

সূরা Ash-Shu'ara 26:199 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:200

Ash-Shu'ara · আয়াত 200

كَذَٰلِكَ سَلَكْنَٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি [১]।

অনুবাদকের টীকা

[১] এ আয়াতের কাছাকাছি আয়াত সূরা আল-হিজরের ১২ নং আয়াতেও এসেছে। সেখানে এর অর্থ বর্ণনা করা হয়েছে। মূলতঃ অনেকেই এর অর্থ এভাবে বর্ণনা করেছেন: “আমরা এভাবে মিথ্যাপ্রতিপন্ন করা, কুফরী করা, অস্বীকার করা এবং সীমালঙ্ঘন করাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দেই, তারা হক্ক এর প্রতি ঈমান আনবে না।” আরবী ভাষায় سلك শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে অন্য জিনিসের মধ্যে ঢুকিয়ে দেয়া, অনুপ্রবেশ করানো, চালিয়ে দেয়া বা গলিয়ে দেয়া। যেমন সুঁইয়ের ছিদ্রে সূতো গলিয়ে দেয়া হয়। কাজেই এ আয়াতের অর্থ এটাও হতে পারে যে, অপরাধীদের অন্তরে এ কুরআন বারুদের মত আঘাত করে এবং তা শুনে তাদের মনে এমন আগুন জ্বলে ওঠে যেন মনে হয় একটি গরম শলাকা তাদের বুকে বিদ্ধ হয়ে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে। সুতরাং তারা এটা সহ্য করতে পারবে না, এর উপর ঈমানও আনবে না। [দেখুন-ফাতহুল কাদীর]

সূরা Ash-Shu'ara 26:200 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:201

Ash-Shu'ara · আয়াত 201

لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে;

সূরা Ash-Shu'ara 26:201 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:202

Ash-Shu'ara · আয়াত 202

فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

সুতরাং তা তাদের কাছে এসে পড়বে হঠাৎ করে; অথচ তারা কিছুই উপলব্ধি করতে পারবে না।

সূরা Ash-Shu'ara 26:202 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:203

Ash-Shu'ara · আয়াত 203

فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ

তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’

সূরা Ash-Shu'ara 26:203 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:204

Ash-Shu'ara · আয়াত 204

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?

সূরা Ash-Shu'ara 26:204 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:205

Ash-Shu'ara · আয়াত 205

أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَٰهُمْ سِنِينَ

আপনি ভেবে দেখুন, যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দেই [১],

অনুবাদকের টীকা

[১] এ আয়াতে ইঙ্গিত আছে যে, দুনিয়াতে দীর্ঘ জীবন লাভ করাও আল্লাহ্‌ তা‘আলার একটি নেয়ামত। কিন্তু যারা এই নেয়ামতের না-শোকরী করে, বিশ্বাস স্থাপন করে না, তাদের দীর্ঘ জীবনের নিরাপত্তা ও অবকাশ কোনো কাজে আসবে না। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের এক হাদীসে এসেছে, তিনি বলেছেন, কিয়ামতের দিন কাফেরকে নিয়ে এসে জাহান্নামে এক প্রকার চুবিয়ে আনার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার জীবনে কখনো ভাল কিছু পেয়েছ? সে বলবে: হে প্ৰভূ! আপনার শপথ, কখনো পাইনি। অপরদিকে দুনিয়ার সবচেয়ে দূৰ্ভাগা ব্যাক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট পেয়েছ? সে বলবে, আপনার শপথ, হে আমার প্রভূ! কখনো নয়। [মুসলিম ২৮০৭]

সূরা Ash-Shu'ara 26:205 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:206

Ash-Shu'ara · আয়াত 206

ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ

তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে,

সূরা Ash-Shu'ara 26:206 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:207

Ash-Shu'ara · আয়াত 207

مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ

তখন যা তাদের ভোগ-বিলাসের উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে?

সূরা Ash-Shu'ara 26:207 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:208

Ash-Shu'ara · আয়াত 208

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ

আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না [১];

অনুবাদকের টীকা

[১] অর্থাৎ আমি কোনো জনপদ ধ্বংস করে দেয়ার পূর্বে সতর্ককারী ছিল, তাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য, আমি যালেম নই। আল্লাহ্‌ তা‘আলা বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না। সে জন্য তিনি যুগে যুগে সতর্ককারী নবী-রাসূল পাঠিয়েছেন। [দেখুন-মুয়াসসার] অনুরূপ আয়াত আরো দেখুন- সূরা আল-ইসরা ১৫, সূরা আল-কাসাস ৫৯]

সূরা Ash-Shu'ara 26:208 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:209

Ash-Shu'ara · আয়াত 209

ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ

(তাদের জন্য) স্মরণ হিসেবে, আর আমরা যুলুমকারী নই,

সূরা Ash-Shu'ara 26:209 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:210

Ash-Shu'ara · আয়াত 210

وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ

আর শয়তানরা এটাসহ নাযিল হয়নি।

সূরা Ash-Shu'ara 26:210 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:211

Ash-Shu'ara · আয়াত 211

وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

আর তারা এ কাজের যোগ্যও নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না।

সূরা Ash-Shu'ara 26:211 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:212

Ash-Shu'ara · আয়াত 212

إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ

তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে।

সূরা Ash-Shu'ara 26:212 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:213

Ash-Shu'ara · আয়াত 213

فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ

অতএব আপনি অন্য কোনো ইলাহকে আল্লাহ্‌র সাথে ডাকবেন না, ডাকলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন।

সূরা Ash-Shu'ara 26:213 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:214

Ash-Shu'ara · আয়াত 214

وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ

আর আপনার নিকটস্থ জ্ঞাতি-গোষ্ঠীকে সতর্ক করুন।

সূরা Ash-Shu'ara 26:214 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:215

Ash-Shu'ara · আয়াত 215

وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দিন।

সূরা Ash-Shu'ara 26:215 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:216

Ash-Shu'ara · আয়াত 216

فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ

অতঃপর তারা যদি আপনার অবাধ্য হয় তাহলে আপনি বলুন, ‘তোমরা যা কর নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।’

সূরা Ash-Shu'ara 26:216 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:217

Ash-Shu'ara · আয়াত 217

وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ

আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্‌র উপর,

সূরা Ash-Shu'ara 26:217 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:218

Ash-Shu'ara · আয়াত 218

ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ

যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান [১],

অনুবাদকের টীকা

[১] এ আয়াতের তাফসীরে কয়েকটি বর্ণনা এসেছে- (এক) আপনি একমাত্র আল্লাহ্‌র উপরই ভরসা করুন যিনি আপনার হেফাজত করবেন, আপনার সাহায্য-সহযোগিতা করবেন। যেমনটি অন্য আয়াতে বলা হয়েছে- “আপনি আপনার প্রভূর নির্দেশের উপর ধৈর্য ধারণ করুন, কারণ আপনি আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের চক্ষুর সামনেই আছেন। [সূরা আত-তূর ৪৮] (দুই) ইবন আব্বাস বলেন, যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দাঁড়ান। (তিন) ইকরামা বলেন, যিনি তার কিয়াম, রুকূ‘, সাজদা ও বসা দেখেন। (চার) কাতাদাহ বলেন, সালাতে দেখেন, যখন একা সালাত আদায় করেন এবং যখন জামা‘আতে অন্যদের সাথে সালাত আদায় করেন। এটা ইকরামা, হাসান বসরী, আতা প্রমূখেরও মত। [দেখুন-ইবন কাসীর, কুরতুবী, বাগভী]

সূরা Ash-Shu'ara 26:218 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:219

Ash-Shu'ara · আয়াত 219

وَتَقَلُّبَكَ فِى ٱلسَّٰجِدِينَ

এবং সাজদাকারীদের মাঝে আপনার উঠাবসা [১]।

অনুবাদকের টীকা

[১] এর কয়েকটি অর্থ হতে পারে। এক. আপনি যখন জামায়াতের সাথে সালাত পড়ার সময় নিজের মুকতাদীদের সাথে উঠা-বসা ও রুকূ’-সাজদা করেন তখন আল্লাহ্‌ আপনাকে দেখতে থাকেন। দুই. রাতের বেলা উঠে যখন নিজের সাথীরা (যাদের বৈশিষ্ট্যসূচক গুণ হিসেবে “সাজদাকারী” শব্দ ব্যবহৃত হয়েছে) তাদের আখেরাত গড়ার জন্য কেমন তৎপরতা চালিয়ে যাচ্ছে তা দেখার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকেন তখন আপনি আল্লাহ্‌র দৃষ্টির আড়ালে থাকেন না। তিন. আপনি নিজের সাজদাকারী সাথীদেরকে সংগে নিয়ে আল্লাহ্‌র বান্দাদের সংশোধন করার জন্য যেসব প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আল্লাহ্‌ তা অবগত আছেন। চার. সাজদাকারী লোকদের দলে আপনার যাবতীয় তৎপরতা আল্লাহ্‌র নজরে আছে। তিনি জানেন আপনি কিভাবে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, কিভাবে ও কেমন পর্যায়ে তাদের আত্মশুদ্ধি করছেন এবং কিভাবে ভেজাল সোনাকে খাঁটি সোনায় পরিণত করছেন। [দেখুন-তবারী, বাগভী]

সূরা Ash-Shu'ara 26:219 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:220

Ash-Shu'ara · আয়াত 220

إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সূরা Ash-Shu'ara 26:220 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:221

Ash-Shu'ara · আয়াত 221

هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ

তোমাদেরকে কি আমি জানাব কার কাছে শয়তানরা নাযিল হয়?

সূরা Ash-Shu'ara 26:221 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:222

Ash-Shu'ara · আয়াত 222

تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

তারা তো নাযিল হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে।

সূরা Ash-Shu'ara 26:222 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:223

Ash-Shu'ara · আয়াত 223

يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَٰذِبُونَ

তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী [১]।

অনুবাদকের টীকা

[১] এর দু’টি অর্থ হতে পারে। একটি হচ্ছে, শয়তানরা কিছু শুনে নিয়ে নিজেদের চেলাদেরকে জানিয়ে দেয় এবং তাতে সামান্যতম সত্যের সাথে বিপুল পরিমাণ মিথ্যার মিশ্রণ ঘটায়। দ্বিতীয় অর্থ হচ্ছে, মিথ্যুক-প্রতারক গণকরা শয়তানের কাছ থেকে কিছু শুনে নেয় এবং তারপর তার সাথে নিজের পক্ষ থেকে অনেকটা মিথ্যা মিশিয়ে মানুষের কানে ফুঁকে দিতে থাকে। [দেখুন-ফাতহুল কাদীর] একটি হাদীসে এর আলোচনা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, কোনো কোনো লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গণকদের ব্যাপারে জিজ্ঞেস করে। জবাবে তিনি বলেন, এসব কিছুই নয়। তারা বলে, হে আল্লাহ্‌র রাসূল! কখনো কখনো তারা তো আবার ঠিক সত্যি কথাই বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, সত্যি কথাটা কখনো কখনো জিনেরা নিয়ে আসে এবং তাদের বন্ধুদের কানে ফুঁকে দেয় তারপর তারা তার সাথে শত মিথ্যার মিশ্রণ ঘটিয়ে একটি কাহিনী তৈরী করে। [বুখারী ৩২১০]

সূরা Ash-Shu'ara 26:223 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:224

Ash-Shu'ara · আয়াত 224

وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ

আর কবিগণ, তাদের অনুসরণ তো বিভ্ৰান্তরাই করে।

সূরা Ash-Shu'ara 26:224 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:225

Ash-Shu'ara · আয়াত 225

أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ

আপনি কি দেখেন না যে, ওরা উদভ্ৰান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়?

সূরা Ash-Shu'ara 26:225 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:226

Ash-Shu'ara · আয়াত 226

وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

এবং তারা তো বলে এমন কথা, যা তারা করে না।

সূরা Ash-Shu'ara 26:226 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

26:227

Ash-Shu'ara · আয়াত 227

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহ্‌কে বেশী পরিমাণ স্মরণ করেছে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্ৰহণ করেছে। আর যালিমরা শীঘ্রই ফিরে যাবে জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে।

সূরা Ash-Shu'ara 26:227 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

সচরাচর জিজ্ঞাসা

সূরা Ash-Shu'ara-র আয়াত সংখ্যা কত?

227টি আয়াত। Ash-Shu'ara কুরআনের 26 নম্বর সূরা এবং এটি মাক্কী সূরা।

সূরা Ash-Shu'ara কোন পারায়?

পারা 19। এর প্রথম আয়াত মদিনা মুসহাফের 367 নম্বর পৃষ্ঠায়।

Ash-Shu'ara নামের অর্থ কী?

Ash-Shu'ara নামের অর্থ “কবি”।

আরবি মূল পাঠ ও অনুবাদ কোথা থেকে নেওয়া?

আরবি মূল পাঠ Tanzil-এর উসমানি লিপির পাঠ (সংস্করণ 1.1)। অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)। দুটোই প্রকাশিত রূপে হুবহু দেখানো হয়েছে, কোনো পরিবর্তন ছাড়া।

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0