মূল বিষয়বস্তুতে যান

মসজিদে প্রবেশ ও তা থেকে বের হওয়ার যিকিরসমূহ

2টি হাদিস · বর্ণনাকারী ও হাদিসের মানসহ · HadeethEnc.com থেকে

মসজিদে প্রবেশ ও তা থেকে বের হওয়ার যিকিরসমূহ

এই পাতায় “মসজিদে প্রবেশ ও তা থেকে বের হওয়ার যিকিরসমূহ” বিষয়ে 2টি হাদিস আছে; প্রতিটির সঙ্গে আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী ও হাদিসের মান দেওয়া আছে। হাদিসের পাঠ, অনুবাদ ও ব্যাখ্যা HadeethEnc.com-এর অনূদিত হাদিস বিশ্বকোষ থেকে হুবহু নেওয়া; মিলিয়ে দেখার জন্য প্রতিটির মূল পাতার লিংক দেওয়া আছে।

হালনাগাদ
সূত্র
HadeethEnc.com

যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”

হাদিস 1

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما: عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا دخل المسجد قال: «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم»، قال: أَقَطُّ؟ قلت: نعم، قال: فإذا قال ذلك قال الشيطان: حُفِظَ منِّي سائر اليوم.

আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”। তিনি বলেন: এরূপই কি? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন, যখন এ দো‘আটি বলে তখন শয়তান বলে সারা দিনের জন্যে সে আমার থেকে নিরাপত্তা লাভ করল।

বর্ণনা: আবু দাউদ এটি বর্ণনা করেছেন হাদিসের মান: হাসান HadeethEnc.com #8294

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন: (أعوذ بالله العظيم) আমি আল্লাহ এবং তাঁর সিফাতসমূহের আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করছি। (وبوجهه الكريم) অর্থ হলো বদান্যশীল ও দানকারী গুণে গুণান্বিত তাঁর চেহারার (وسلطانه) সুলতান হলো তাঁর সৃষ্টির মধ্যে যার ইচ্ছা তার উপর তাঁর আধিপত্য, ক্ষমতা এবং প্রভাব বিস্তৃত। (القديم) অনন্ত চিরন্তন। (من الشيطان الرجيم) রাজীম হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও বহিষ্কৃত, অর্থাৎ: হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা, তার ফিতনা, তার পরিকল্পনা, তার বিপদ, তার প্রবঞ্চনা এবং তার গোমরাহী থেকে রক্ষা করুন, কারণ সেই হল গোমরাহীর কারণ এবং পথভ্রষ্টতা ও মূর্খতার প্রতি উদ্দীপক। আব্দুল্লাহ ইবন আমরকে বলা হল: "أقط؟" অর্থাৎ: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটুকুই বলেছেন? তিনি বললেন: হ্যাঁ। যখন মসজিদে প্রবেশকারী এই দোয়া করে; তখন শয়তান বলে: এই প্রবেশকারী ব্যক্তি দিনরাত সারাক্ষণ আমার থেকে নিজেকে রক্ষা করে নিল।

HadeethEnc.com #8294

“তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে বলবে, اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দাও।) যখন হবে, তখন বলবে- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহপ্রার্থনা করছি)”।

হাদিস 2

عَنْ ‌أَبِي حُمَيْدٍ أَوْ عَنْ ‌أَبِي أُسَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ».

আবূ হুমাইদ বা আবূ উসায়দ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে বলবে, اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দাও।) যখন হবে, তখন বলবে- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহপ্রার্থনা করছি)”।

বর্ণনা: ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন হাদিসের মান: সহীহ HadeethEnc.com #65092

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মাতকে মসজিদে প্রবেশকালীন যে দোয়া পড়া হবে তা শিখিয়েছেন: (اللَّهُمَّ افْتَحْ لي أَبْوابَ رَحْمَتِكَ) সে আল্লাহর নিকট প্রার্থনা করবে যেন তিনি তাঁর জন্যে রহমতের উপকরণ প্রস্তুত করে দেন। আর যখন বের হওয়ার ইচ্ছা করবে তখন বলবে: (اللَّهُمَّ إني أَسْأَلُك مِن فَضْلِكَ) সে আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করবে এবং হালাল রিযক থেকে আরো বেশী অনুগ্রহ চাইবে।

HadeethEnc.com #65092

সচরাচর জিজ্ঞাসা

এই পাতায় “মসজিদে প্রবেশ ও তা থেকে বের হওয়ার যিকিরসমূহ” বিষয়ে কয়টি হাদিস আছে?

2টি হাদিস; প্রতিটির সঙ্গে আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী ও হাদিসের মান দেওয়া আছে।

হাদিস ও তার অনুবাদ কোথা থেকে নেওয়া?

HadeethEnc.com (অনূদিত হাদিস বিশ্বকোষ) থেকে। প্রতিটি হাদিসের সঙ্গে তার মূল পাতার লিংক আছে।

হাদিসের পাঠে কি কোনো পরিবর্তন করা হয়েছে?

না। আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী, হাদিসের মান ও ব্যাখ্যা সূত্র থেকে হুবহু অনুলিপি করা।

সূত্র

  • HadeethEnc.com · HadeethEnc.com, অনূদিত হাদিস বিশ্বকোষ (API v1), সংগৃহীত 10 নভে, 2026। আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী, হাদিসের মান ও ব্যাখ্যা কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা।