মূল বিষয়বস্তুতে যান

পিতা-মাতার জন্য দোয়া

কুরআনের আয়াত থেকে 3টি দোয়া · প্রতিটির আরবি মূল পাঠ ও অনুবাদ পর্যালোচনার অপেক্ষায়

পিতা-মাতার জন্য দোয়া

এই পাতায় “পিতা-মাতার জন্য দোয়া” বিষয়ে কুরআনের আয়াত থেকে নেওয়া 3টি দোয়া আছে: সূরা Al-Isra 17:24, সূরা Ibrahim 14:41 এবং সূরা Nuh 71:28। প্রতিটি আয়াত পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে Tanzil-এর উসমানি লিপির আরবি মূল পাঠ এবং QuranEnc থেকে নেওয়া ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়ার বাংলা অনুবাদসহ, যাতে আপনি সরাসরি সূত্র মিলিয়ে দেখতে পারেন। আয়াতের এই বাছাই একজন আলেমের পর্যালোচনার অপেক্ষায় আছে।

হালনাগাদ
আরবি মূল পাঠ
Tanzil
অনুবাদ
অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

এই বিষয়ের আয়াতগুলো MuslimSuite টিম বাছাই করেছে এবং তা একজন আলেমের পর্যালোচনার অপেক্ষায় আছে। আয়াতের পাঠ ও অনুবাদ সূত্র থেকে হুবহু নেওয়া।

17:24

Al-Isra · আয়াত 24

وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

আর মমতাবশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত কর [১] এবং বল, ‘হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন [২]।’

অনুবাদকের টীকা

[১] পাখি যেভাবে তাঁর সন্তান্দেরকে লালন-পালন করার সময় তাঁর দু' ডানা নত করে আগলে রাখে তেমনি পিতা-মাতাকে আগলে রাখতে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া পাখি যখন উড়ে তখন ডানা মেলে ধরে তারপর যখন অবতরণ করতে চায় তখন ডানা গুটিয়ে নেয়; তেমনি পিতামাতার প্রতি ব্যবহারের ক্ষেত্রে পাখি যেভাবে নিচে নামার জন্য গুটিয়ে নিয়ে নিজেকে নিচে নামায় তেমনি তুমি নিজেকে গৰ্ব-অহংকার মুক্ত হয়ে পিতা-মাতার সাথে ব্যবহার করবে। [ফাতহুল কাদীর] উরওয়া ইবন যুবাইর বলেন এর অর্থ, তাদের নির্দেশ মান্য করা এবং তাদের কাংখিত কোনো বস্তু দিতে নিষেধ না করা। [ফাতহুল কাদীর] [২] এর সারমর্ম এই যে, পিতা-মাতার ষোল আনা সুখ-শান্তি বিধান মানুষের সাধ্যাতীত। কাজেই সাধ্যানুযায়ী চেষ্টার সাথে সাথে তাদের জন্যে আল্লাহ তা'আলার কাছে দো'আ করবে যে, তিনি যেন করুণাবশতঃ তাদের সব মুশকিল আসান করেন এবং কষ্ট দূর করেন। বৃদ্ধ অবস্থাও মৃত্যুর সময় তাদেরকে রহমত করেন। [ইবন কাসীর] সর্বশেষ আদেশটি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। পিতা-মাতার মৃত্যুর পরও দোআর মাধ্যমে সর্বদা পিতা-মাতার খেদমত করা যায়। পিতা-মাতা মুসলিম হলেই তাদের জন্য রহমতের দো'আ করতে হবে, কিন্তু মুসলিম না হলে তাদের জীবদ্দশায় পার্থিব কষ্ট থেকে মুক্ত থাকাও ঈমানের তওফীক লাভের জন্য করা যাবে। মৃত্যুর পর তাদের জন্যে রহমতের দো'আ করা জায়েয নেই।

সূরা Al-Isra 17:24 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

14:41

Ibrahim · আয়াত 41

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

‘হে আমার রব! যেদিন হিসেব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন [১]।’

অনুবাদকের টীকা

[১] সবশেষে একটি ব্যাপক অর্থবোধক দো’আ করলেন, ‘হে আমার রব! আমাকে আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন ঐদিন, যেদিন হাশরের ময়দানে সারাজীবনের কাজকর্মের হিসাব নেয়া হবে। এতে তিনি মাতা-পিতার জন্যও মাগফেরাতের দো'আ করেছেন। অথচ পিতা অর্থাৎ আযর যে কাফের ছিল, তা কুরআনুল কারীমেই উল্লেখ রয়েছে। সম্ভবতঃ এ দো’আটি তখন করেছেন, যখন ইবরাহীম আলাইহিস সালামকে কাফেরদের জন্য দো’আ করতে নিষেধ করা হয়নি। [ইবন কাসীর]

সূরা Ibrahim 14:41 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

71:28

Nuh · আয়াত 28

رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا

হে আমার রব! আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন।’

সূরা Nuh 71:28 · অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

সচরাচর জিজ্ঞাসা

পিতা-মাতার জন্য দোয়া কোন সূরার কোন আয়াতে আছে?

এই পাতায় কুরআন থেকে 3টি দোয়া আছে: সূরা Al-Isra 17:24, সূরা Ibrahim 14:41 এবং সূরা Nuh 71:28।

আরবি মূল পাঠ ও অনুবাদ কোথা থেকে নেওয়া?

আরবি মূল পাঠ Tanzil-এর উসমানি লিপির পাঠ। অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)। দুটোই প্রকাশিত রূপে হুবহু দেখানো হয়েছে।

দোয়ার এই বাছাই কি পর্যালোচনা করা হয়েছে?

এখনো নয়। আয়াতগুলো MuslimSuite টিম বাছাই করেছে এবং তা একজন আলেমের পর্যালোচনার অপেক্ষায় আছে; আয়াত ও তার অনুবাদে কোনো পরিবর্তন করা হয়নি।

সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1