4টি হাদিস · বর্ণনাকারী ও হাদিসের মানসহ · HadeethEnc.com থেকে
কঠিন সময়ে পাঠ করার যিকিরসমূহ
এই পাতায় “কঠিন সময়ে পাঠ করার যিকিরসমূহ” বিষয়ে 4টি হাদিস আছে; প্রতিটির সঙ্গে আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী ও হাদিসের মান দেওয়া আছে। হাদিসের পাঠ, অনুবাদ ও ব্যাখ্যা HadeethEnc.com-এর অনূদিত হাদিস বিশ্বকোষ থেকে হুবহু নেওয়া; মিলিয়ে দেখার জন্য প্রতিটির মূল পাতার লিংক দেওয়া আছে।
হালনাগাদ
সূত্র
HadeethEnc.com
হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই অবস্থার পরিবর্তন করি, কেবল আপনার সাহায্যেই আক্রমণ করি এবং কেবল আপনার সাহায্যেই যুদ্ধ করি।
হাদিস 1
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا غزا، قال: «اللهم أنت عَضُدِي ونَصِيرِي، بِكَ أَحُول، وبِكَ أَصُول، وبك أقاتل».
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ আরম্ভ করতেন তখন বলতেন, “হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই অবস্থার পরিবর্তন করি, কেবল আপনার সাহায্যেই আক্রমণ করি এবং কেবল আপনার সাহায্যেই যুদ্ধ করি।”
বর্ণনা: এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। হাদিসের মান: সহীহ
HadeethEnc.com #5024
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ আরম্ভ করার ইচ্ছা করতেন বা যুদ্ধ শুরু করতেন, তখন তিনি এ দো‘আগুলো পড়তেন যার অর্থ হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই এক অবস্থা থেকে অপর অবস্থায় নীত হই, কেবল আপনার সাহায্যেই আমি দীনের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ি ও আপনার সাহায্যেই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করি।
হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় আপনাকেই তাদের গলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
হাদিস 2
عن أبي موسى الأشعري رضي الله عنه كَانَ إذا خَافَ قوماً، قالَ: «اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ».
আবূ মুসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায়ের দ্বারা ক্ষতির আশংকা করতেন তখন বলতেন, “হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় আপনাকেই তাদের গলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।”
বর্ণনা: এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। হাদিসের মান: হাদীসটির সনদ সহীহ।
HadeethEnc.com #5473
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী, “হে আল্লাহ আমরা আপনাকে তাদের গলায় স্থাপন করছি” অর্থাৎ তাদের সামনে পেশ করছি, আপনি আমাদের থেকে তাদেরকে প্রতিহত করবেন ও তাদের থেকে আমাদেরকে রক্ষা করবেন। হাদীসে নহর শব্দকে নির্দিষ্ট করার কারণ হলো, নহর/গলা ধরে ধাক্কা দিয়ে প্রতিহত করা ও নহর ধরে তাকে আয়ত্তে আনা অতি সহজ। আর শত্রু তো যুদ্ধের জন্য গলা দিয়েই অগ্রসর হয় অথবা তাদের গলাকে কব্জা করা ও তাদের হত্যা করার শুভ লক্ষণ হিসেবে নহর শব্দ ব্যবহার করেছেন। “তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।” এমতাবস্থায় আপনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। এ দো‘আর মূল উদ্দেশ্য হলো, হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি তাদের সীনাকে প্রতিহত করুন বা তাদের সাথে যুদ্ধে মিলিত হওয়া থেকে বিরত রাখুন, তাদের অনিষ্ট প্রতিরোধ করুন, তাদের যাবতীয় ষড়যন্ত্রের মোকাবিলায় আপনিই আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের ও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করুন।
উপরোক্ত বাক্যদ্বয় যদিও সহজ, যখন কোনো মানুষ অন্তরের অন্তস্থল থেকে ইখলাসের সাথে তা বলবে তবে নিশ্চয় আল্লাহ তার থেকে শত্রুর শত্রুতা প্রতিহত করবেন। আর আল্লাহই একমাত্র তাওফিকদাতা।
‘‘আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইস্রাফীল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’
হাদিস 3
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعاً: «كَيْفَ أَنْعَمُ! وصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ، واسْتَمَعَ الإِذْنَ مَتَى يُؤْمَرُ بالنَّفْخِ فَيَنْفُخُ»، فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ على أصحابِ رسولِ اللهِ صلى الله عليه وسلم فقال لهم: «قُولُوا: حَسْبُنَا اللهُ ونِعْمَ الوَكِيلُ».
আবূ সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইস্রাফীল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’’ অতঃপর এ কথা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জন্য ভারী বোধ হল। সুতরাং তিনি তাঁদেরকে বললেন, ‘‘তোমরা বল, ‘হাসবুনাল্লাহু অনি‘মাল অকীল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী।’’
বর্ণনা: এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। হাদিসের মান: সহীহ
HadeethEnc.com #4949
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কীভাবে আরাম করতে পারি, অথচ শিঙ্গাওয়ালা মুখে শিঙ্গা নিয়ে অধীর আগ্রহে কান পেতে শিঙ্গায় ফুৎকার দেওয়ার নির্দেশ শোনার অপেক্ষায় আছেন, কখন ফুঁ দেওয়ার নির্দেশ প্রদান করা হবে, আর অমনি তিনি ফুঁ দিবেন।বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিকট ভীতিকর ও কঠিন মনে হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন: তোমরা বল যে, আমাদের জন্য আল্লাহ তা'আলাই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধানকারী। অর্থাৎ তিনি আমাদের জন্য যথেষ্ট।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহা ‘আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, জমিনের রব এবং মর্যাদাবান ‘আরশের রব।”
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্র দুঃখ ও কষ্টে থাকতেন, তখন বলতেন: «لا إله إلا الله» আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, যিনি «العظيم» তাঁর সত্তায়, গুণাবলীতে এবং কর্মে মহান ও মহিমান্বিত, যিনি «الحليم» পাপীর জন্য শাস্তি ত্বরান্বিত করেন না বরং বিলম্বিত করেন এবং তিনি তাকে ক্ষমা করে দেন যদিও তাকে তিনি শাস্তি দিতে সক্ষম। কারণ তিনি সক্ষম, তিনি সকল কিছুর উপর মহিমান্বিত। «لا إله إلا الله رب العرش العظيم» মহান আরশের স্রষ্টা। «لا إله إلا الله رب السموات والأرض» আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা এবং তার মধ্যে যা রয়েছে সবকিছুর স্রষ্টা, মালিক ও সংস্কারক এবং যিনি এটিকে যেমন ইচ্ছা তেমনভাবে পরিচালনা করেন। «رب العرش الكريم» মহিমান্বিত আরশের স্রষ্টা।
সচরাচর জিজ্ঞাসা
এই পাতায় “কঠিন সময়ে পাঠ করার যিকিরসমূহ” বিষয়ে কয়টি হাদিস আছে?
4টি হাদিস; প্রতিটির সঙ্গে আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী ও হাদিসের মান দেওয়া আছে।
হাদিস ও তার অনুবাদ কোথা থেকে নেওয়া?
HadeethEnc.com (অনূদিত হাদিস বিশ্বকোষ) থেকে। প্রতিটি হাদিসের সঙ্গে তার মূল পাতার লিংক আছে।
হাদিসের পাঠে কি কোনো পরিবর্তন করা হয়েছে?
না। আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী, হাদিসের মান ও ব্যাখ্যা সূত্র থেকে হুবহু অনুলিপি করা।
সূত্র
HadeethEnc.com
·HadeethEnc.com, অনূদিত হাদিস বিশ্বকোষ (API v1), সংগৃহীত 10 নভে, 2026। আরবি মূল পাঠ, অনুবাদ, বর্ণনাকারী, হাদিসের মান ও ব্যাখ্যা কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা।