মূল বিষয়বস্তুতে যান
114

সূরা An-Nas

মানুষ জাতি · 6 আয়াত · মাক্কী · পারা 30 · পৃষ্ঠা 604

سورة الناس

সূরা An-Nas

সূরা An-Nas কুরআনের 114 নম্বর সূরা; এতে 6টি আয়াত আছে এবং এটি মাক্কী সূরা। সূরাটি শুরু হয়েছে 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 604 নম্বর পৃষ্ঠায়। নামের অর্থ “মানুষ জাতি”; নাজিলের ক্রমে এটি 21 নম্বর। আরবি মূল পাঠ Tanzil-এর উসমানি লিপি অনুযায়ী। অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)।

হালনাগাদ
মূল পাঠ
উসমানি লিপি (Tanzil)
অনুবাদ
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)
3 / 5

কুরআনের কোনো পাতায় বিজ্ঞাপন নেই।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

114:1

An-Nas · আয়াত 1

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের,

অনুবাদকের টীকা

১১৪- সূরা আন-নাস ৬ আয়াত, মাদানী

সূরা An-Nas 114:1 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

114:2

An-Nas · আয়াত 2

مَلِكِ ٱلنَّاسِ

মানুষের অধিপতির,

সূরা An-Nas 114:2 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

114:3

An-Nas · আয়াত 3

إِلَٰهِ ٱلنَّاسِ

মানুষের ইলাহের কাছে [১]

অনুবাদকের টীকা

[১] এখানে রব, মালিক এবং ইলাহ এ তিনটি গুণের অধিকারীর নিকট আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ্ রব, মালিক বা অধিপতি, মাবুদ সবই। সব কিছুই তাঁর সৃষ্টি, তাঁর মালিকানাধীন, তাঁর বান্দা। তাই আশ্রয়প্রার্থনকারীকে এ তিনটি গুণে গুণান্বিত মহান আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। [ইবন কাসীর]

সূরা An-Nas 114:3 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

114:4

An-Nas · আয়াত 4

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার [১] অনিষ্ট হতে,

অনুবাদকের টীকা

[১] এখানে কুমন্ত্রণাদাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে, যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টার ত্রুটি রাখে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকের সাথেই একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার সাথেও? তিনি বললেন, হ্যাঁ, তবে আল্লাহ্ আমাকে তার উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন, ফলে তার থেকে আমি নিরাপদ হয়েছি এবং সে আমাকে শুধু ভাল কাজের কথাই বলে।” [মুসলিম ২৮১৪]

সূরা An-Nas 114:4 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

114:5

An-Nas · আয়াত 5

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

সূরা An-Nas 114:5 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

114:6

An-Nas · আয়াত 6

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে [১]।’

অনুবাদকের টীকা

[১] এখানে দুটি অর্থ হতে পারে। প্রথমটি হল, শয়তান জিন ও মানুষ-উভয় প্রকার মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এ অর্থে এখানে ناس বলে জিন ও মানুষ সকলকে বুঝানো হয়েছে। দ্বিতীয় মতটি হল: কুমন্ত্রণাদাতা শয়তান জিনদের মধ্য থেকেও হয়, মানুষের মধ্য থেকেও হয়। এমতটিই শক্তিশালী। [ইবন কাসীর] অতএব, সারমর্ম এই দাঁড়াল যে, আল্লাহ্ তা‘আলা রাসূলকে তাঁর আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন জিন-শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ-শয়তানের অনিষ্ট থেকে। জিন-শয়তানের কুমন্ত্রণা হল অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখা। শয়তান যেমন মানুষের মনে কুমন্ত্রণা দেয়, তেমনিভাবে মানুষের নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এ কারণেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। হাদীসে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আল্লাহ্! আমি আপনার আশ্রয় চাই, আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকেও এবং তার শির্ক (বা জাল) থেকেও।” [আবু দাউদ ৫০৬৭, তিরমিয়ী ৩৩৯২, মুসনাদে আহমাদ ১/৯]

সূরা An-Nas 114:6 · ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)

সচরাচর জিজ্ঞাসা

সূরা An-Nas-এর আয়াত সংখ্যা কত?

6টি আয়াত। An-Nas কুরআনের 114 নম্বর সূরা এবং এটি মাক্কী সূরা।

সূরা An-Nas কোন পারায়?

পারা 30। এর প্রথম আয়াত মদিনা মুসহাফের 604 নম্বর পৃষ্ঠায়।

An-Nas নামের অর্থ কী?

An-Nas নামের অর্থ “মানুষ জাতি”।

আরবি মূল পাঠ ও অনুবাদ কোথা থেকে নেওয়া?

আরবি মূল পাঠ Tanzil-এর উসমানি লিপির পাঠ (সংস্করণ 1.1)। অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (QuranEnc v1.1.1)। দুটোই প্রকাশিত রূপে হুবহু দেখানো হয়েছে, কোনো পরিবর্তন ছাড়া।

পাঠের সূত্র

  • আরবি মূল পাঠ · Tanzil Project (tanzil.net), উসমানি লিপির পাঠ, সংস্করণ 1.1, CC BY 3.0, কোনো পরিবর্তন ছাড়া অনুলিপি করা

  • অনুবাদ · Bengali Translation - Abu Bakr Zakaria · QuranEnc.com v1.1.1

  • পারা ও পৃষ্ঠা · Tanzil Quran Metadata 1.0 (মদিনা মুসহাফ, 604 পৃষ্ঠা), CC BY 3.0